বিশ্বকাপের আগে দারুণ ছন্দে ব্রাজিল, অস্ট্রিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ৩-০ গোলে জয় নেইমারদের

ক্রোয়েশিয়াকে ২-০ গোলে হারানোর পর ভিয়েনায় প্রস্তুতি ম্যাচে অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিল ব্রাজিল।

ক্রোয়েশিয়াকে ২-০ গোলে হারানোর পর ভিয়েনায় প্রস্তুতি ম্যাচে অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিল ব্রাজিল। হলুদ জার্সির হয়ে গোল করলেন গ্যাব্রিয়েল জিসুস, নেইমার ও ফিলিপ কুটিনহো।

অস্ট্রিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ৩-০ গোলে জয় নেইমারদের

এদিন ম্যাচের প্রথমার্ধের ৩৫ মিনিটে ম্যাঞ্চেস্টার সিটি স্ট্রাইকার জিসুস প্রথম গোল করেন। দ্বিতীয়ার্দের মাঝামাঝি সময়ে নেইমার দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন। কিছুক্ষণ পরেই বার্সেলোনার মিডফিল্ডার কুটিনহো তৃতীয় গোল করেন।

এবারের রাশিয়া বিশ্বকাপেও যোগ্যতা অর্জন কতে পারেনি অস্ট্রিয়া। ১৯৯৮ সাল থেকেই আর বিশ্বকাপের টিকিট পায়নি অস্ট্রিয়া। তাঁদের হয়ে ওয়েস্ট হ্যাম ফরওয়ার্ড মার্কো আর্নোটভিক প্রথমার্ধে সুযোগ পেলেও শেষ অবধি সুযোগ হাতছাড়া করেন।

ব্রাজিল ২০১৭ সালের জুন মাসের পর আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত রয়েছে। পরপর দশটি ম্যাচ জিতেছে নেইমারের দল। এছাড়া ২০১৬ সালে টিটে কোচ হিসাবে যোগ দেওয়ার পরে ২১টি ম্যাচ খেলে ১৬টি ক্লিন শিট পেয়েছে ব্রাজিল।

এবারের বিশ্বকাপে গ্রুপ ই-তে রয়েছে ব্রাজিল। সুইজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্বজয়ীরা। তারপরে কোস্টারিকা ও সার্বিয়ার বিরুদ্ধে গ্রুপ লিগের ম্যাচ খেলবে ব্রাজিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+