Neymar Jr: সম্পর্কের নয়া সমীকরণ! গর্ভবতী বান্ধবীর কাছে ক্ষমা প্রার্থনা নেইমারের
সময়টা একেবারে ভালো যাচ্ছে না নেইমার জুনিয়রের। চোটের জন্য বেশ কয়েক মাস মাঠের বাইরে। আগামী মরসুমে পিএসজি তাঁকে দলে রাখবে কিনা তা নিয়ে সংশয় আছে। তারইমধ্যে প্রেমিকার সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ উঠেছে নেইমারের বিপক্ষে। যে অভিযোগ স্বীকার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলা চিঠিতে ক্ষমাও চেয়েছেন ব্রাজিলের ফুটবলের পোস্টার বয়।
কয়েক মাস আগেই বান্ধবী ব্রুনার গর্ভবতী হওয়ার খবর সমাজ মাধ্যমে প্রকাশ করেন পিএসজি তারকা। কিন্তু কয়েক মাস যেত না যেতেই কাহানি মে টুইস্ট। ডিজিটাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার ফের্নান্দো কাম্পোসের সঙ্গে নাকি প্রেম করছেন নেইমার, এমন খবরই প্রচার হতে শুরু করে।

ব্রাজিলিয়ান সাংবাদিক এরলান বাস্তোসের দাবি, ব্রুনার সঙ্গে সম্পর্ক নিয়ে একটি 'চুক্তি' আছে নেইমারের। পিএসজি তারকা চাইলে অন্য কারও সঙ্গে প্রেম করতে পারবেন। কিন্তু ব্রুনা এই দাবি অস্বীকার করে বাস্তোসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলেন। এই নিয়ে চলে দীর্ঘ টালবাহানা। শেষ গোটা বিষয়টি নিয়ে সমাজ মাধ্যমে মুখ খুললেন নেইমার।

একইসঙ্গে নেইমার উল্লেখ করেছেন, 'ব্রুনা, নিজের ভুলের জন্য আমি আগেই ক্ষমা চেয়েছি। অকারণে যে গুঞ্জন চলছে সে জন্য। কিন্তু আমি সবার সামনেই স্বীকার করছি, ব্যক্তিগত কোনো বিষয় যখন সামনে চলে আসে, তখন সে বিষয়ে সবার সামনেই ক্ষমা চাওয়া উচিত। তোমাকে ছাড়া আমি নিজেকে ভাবতে পারি না।'













Click it and Unblock the Notifications