Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Nations League: ৭০ বছর পর প্যারিসে ইতালির কাছে হারল ফ্রান্স, নেশনস লিগে শুরুতেই হোঁচট খেয়েও আত্মবিশ্বাসী দেশঁ

Nations League: ৭০ বছর পর প্যারিসে ফ্রান্সের বিরুদ্ধে জয় পেল ইতালি। নেশনস লিগের শুরুতেই ইতালি পিছিয়ে পড়েও ৩-১ গোলে হারিয়ে দিল ফ্রান্সকে।

ম্যাচের ১২ সেকেন্ডেই গোল পেয়ে গিয়েছিল ফ্রান্স। কিন্তু তারপরও যেভাবে হারতে হলো তাতে যাবতীয় সমালোচনার ঝড় সামলাতে আত্মবিশ্বাসী ফরাসি কোচ দিদিয়ের দেশঁ।

Nations League
Getty Images
Nations League

দেশঁর কোচিংয়ে ফ্রান্স বিশ্বকাপ যেমন জিতেছে, তেমনই নেশনস লিগ খেতাবও ঘরে তুলেছে। তিনি বলেছেন, আমি জেতার চেয়ে কম হারলেও সমালোচনা হয়। সমালোচনার পরিস্থিতির সঙ্গে আমি পরিচিত, মানিয়ে নিতে অসুবিধা হয় না। আমাদের দলের ফিটনেস লেভেল ভালো জায়গায় নেই, সেটা জানতাম। মনে রাখতে হবে, ওমানু কোন ও ওলিসের সিনিয়র দলে অভিষেক হলো।

দেশঁর দাবি, তাঁর দলে এখন তারুণ্যের আধিক্য। এই দলই ফ্রান্সকে স্বমহিমায় ফেরাবে বলে প্রত্যয়ী দেশঁ। তিনি বলেন, আমি সব সময় দেখি আমরা কী করছি। মানতে দ্বিধা নেই এই ম্যাচে ইতালি শারীরিকভাবে এবং তাগিদের নিরিখে আমাদের চেয়ে এগিয়ে ছিল। প্রথম ২০ মিনিট আমরা ভালো খেলেছি। কিন্তু তারপরই আমাদের খেলার আলো নিভে যাওয়ায় কিছুটা অস্বস্তি হচ্ছে।

দেশঁ বলেন, আমরা ভালো শুরু করেছিলাম। গোলও এসে গিয়েছিল। ইতালির উপর চাপ বজায় রাখতেও শুরু করেছিলাম। এই চাপ ও তাগিদ বজায় রাখা সহজ নয়। বিশেষ করে শারীরিক দ্বৈরথের ক্ষেত্রে খামতি বিরতির আগেই চোখে পড়ছিল। ইতালিকে চেপে ধরতে গিয়ে যে জায়গা ফাঁকা হয়েছে তার সদ্ব্যবহার ইতালির আগ্রাসী ফুটবলাররা করেছেন। রক্ষণভাগের দুর্বলতাতেই কাজটা কঠিন হয়ে গিয়েছিল, মানছেন দেশঁ।

ফরাসি কোচের কথায়, আমাদের দলেও আগ্রাসী ফুটবলাররা আছেন। কিন্তু ইতালির রক্ষণ দারুণ জমাট বাঁধা ছিল। তবে যে জায়গাগুলিকে কাজে লাগিয়ে ইতালি আমাদের আঘাত করল, সেই বিষয় সম্পর্কে সকলকেই সজাগ থাকতে হবে।

জিওভানি ডি লোরেঞ্জোর থেকে বল ছিনিয়ে নিয়ে ব্রাদলি বার্কোলা বক্সে ঢুকে জিয়ানলুউজি দোন্নারুম্মাকে পরাস্ত করে ফ্রান্সকে এগিয়ে দেন ১২ সেকেন্ডে। এর পাঁচ মিনিট পরেই সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল ইতালি। দাভিদে ফ্রাত্তেসির হেড ক্রসবারে লাগে। ফিরতি বল বাইরে মেরে বসেন মাতেও রেতেগি।

৩০ মিনিটের মাথায় ফেডেরিকো ডিমার্কোর গোলে সমতা ফেরায় ইতালি। বিরতিতে খেলার ফল ছিল ১-১। ৫০ মিনিটের মাথায় দাভিদে ফ্রাত্তেসির গোলের সৌজন্যে এগিয়ে যায় ইতালি। ৭৪ মিনিটে গিয়াকোমো রাসপাদোরির গোলে জয়ের ব্যবধান বেড়ে ৩-১ হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+