Naihati By Election: তৃণমূল প্রার্থীর সমর্থনে ক্লাব কর্তাদের বার্তা, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে চিঠি শুভেন্দুর

আগামী ১৩ নভেম্বর রাজ্যে ছয় কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। নৈহাটি কেন্দ্রের তৃণমূল প্রার্থী সনৎ দে-ক সমর্থনে একটি ভিডিও বার্তা প্রকাশ করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেখানে তৃণমূল প্রার্থীর ভূয়সী প্রসংশা করেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার, মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত এবং মহমেডান কর্তা কামরুদ্দিন এবং আইএফএ সচিব অনির্বাণ দত্ত।

কিন্তু ময়দানের তিন ক্লাবের কর্তা এবং আইএফএ সচিবের কাজের তীব্র বিরোধিতায় সরব হলেন শুভেন্দু অধিকারী। ক্লাব কর্তাদের একটি রাজনৈতিক দলের প্রার্থীদের হয়ে সরাসরি সমর্থনের বিষয়টি অনৈতিক হিসেবে উল্লেখ করলেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি এই বিষয়ে দৃষ্টি আর্কষণ করে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যকে চিঠিও লিখছেন। গোটা বিষয়টি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু।

সমাজ মাধ্যমে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে পাঠানো চিঠির প্রতিলিপি তুলে ধরে শুভেন্দু অধিকারী লেখেন, 'এটি একটি অভূতপূর্ব এবং অনৈতিক পদক্ষেপ। মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহমেডান স্পোর্টিংয়ের মতো ফুটবল ক্লাবের শীর্ষ কর্মকর্তারা নৈহাটির আসন্ন বিধানসভা উপনির্বাচনের জন্য টিএমসি প্রার্থী সনৎ দে-কে সমর্থন করেছেন।

তিনিও আরও বলেন, 'আশ্চর্যের বিষয় হল, বাংলা ফুটবল সংস্থা বা আইএফএ-র সচিব অনির্বাণ দত্ত সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তাও প্রকাশ করেছেন যা নির্বাচনের আগে সনৎ দে-এর পক্ষে সমর্থন হিসেবে উল্লেখ করা যেতে পারে। আমি বিশ্বাস করি যে স্পোর্টিং ক্লাব এবং স্বশাসিত ক্রীড়া সংস্থার গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে অধিষ্ঠিত ব্যক্তিদের এই ধরনের কাজ চরম লজ্জার।’

একইসঙ্গে শুভেন্দু অধিকারী উল্লেখ করেছেন, 'রাজনৈতিক দলের প্রার্থীর সঙ্গে ক্লাব স্বশাসিত ক্রীড়া সংস্থার নাম যুক্ত করাটা একটি অনৈতিক কৌশল, যা সম্পূর্ণরূপে আচরণবিধির লঙ্ঘনও। আমি মাননীয় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে একটি চিঠি লিখেছি। আমি মাননীয় মনসুখ মাণ্ডব্যকেজি অনুরোধ করছি দয়া করে বিষয়টি বিবেচনা করুন, একটি তদন্ত পরিচালনা করুন এবং আচরণবিধি লঙ্ঘনের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন।'

দক্ষ ফুটবল সংগঠক এবং সাহায্যকারী হিসেবে নৈহাটির তৃণমূল প্রার্থীকে উল্লেখ করে ভিডিও বার্তা দিয়েছেন তিন প্রধানের কর্তা এবং আইএফএ সচিব। এর আগে সরকারি অনুষ্ঠান মঞ্চে তিন প্রধানের কর্তাদের দেখা গিয়েছে। এবার পাল্টা আসরে নামলেন শুভেন্দুও। উপ নির্বাচনের উত্তাপের প্রভাব পড়ল ময়দানেও। উপনির্বাচনের আবহে জড়িয়ে গেল তিন ক্লাবের কর্মকর্তা থেকে আইএফএ সচিবের নামও। বিষয়টিকে দিল্লির নজরে আনলেন শুভেন্দু অধিকারী।

এই বিষয়ে সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, 'আমাদের সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। আমরা বিভিন্ন জায়গায় ম্যাচ খেলতে যাই এবং ম্যাচ আয়োজন করি। ফলে সেখানকার মানুষদের সঙ্গে আমাদের যোগাযোগ রাখতে হয়। আমি আমার বক্তব্যে কোথাও তাঁকে ভোট দেওয়ার কথা বলিনি। আমি তাঁকে ফুটবল সংগঠক হিসেবে উল্লেখ করছি।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+