দল বদলের বাজারে নয়া চমক মুম্বই সিটি এফসি-র

আনোয়ার আলিকে তিন বছরের চুক্তিতে সই করাল মুম্বই সিটি এফসি। আনোয়ারকে দলে পেয়ে উচ্ছ্বসিত আনোয়ার।

মাঝে আর একটা মাস, তার পরই শুরু হয়ে যাবে ভারতীয় ফুটবলের অন্যতম হাইপ্রোফাইনাল টুর্নামেন্ট ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)।

দল বদলের বাজারে নয়া চমক মুম্বই সিটি এফসি-র

আসন্ন আইএসএলের জন্য প্রতিটি ফ্রাঞ্চাইজিই নিজেদের দল প্রায় গুছিয়ে ফেলেছে। দল গোছানো এখন শেষের দিকে। তবে, এই পরিস্থিতিতেই শেষ মুহূর্তে চমক দিল মুম্বই সিটি এফসি।

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করা ডিফেন্ডার আনোয়ার আলিকে সই করাল মুম্বই ইন্ডিয়ান্স। তিন বছরের চুক্তিতে বাণিজ্য নগরীর ক্লাবটির সঙ্গে যুক্ত হলেন আনোয়ার।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Young defender Anwar Ali, who scored a spectacular free-kick in the India U20’s win against Argentina U20, has joined us on a 3 year deal from Minerva Punjab. <a href="https://t.co/F161aM35vO">pic.twitter.com/F161aM35vO</a></p>— Mumbai City FC (@MumbaiCityFC) <a href="https://twitter.com/MumbaiCityFC/status/1026704170244497408?ref_src=twsrc%5Etfw">August 7, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

মিনার্ভাপঞ্জাবের অ্যাকাডেমি থেকে উঠে আসা এই তরুণ প্রথম দিন থেকেই বুঝিয়েছিলেন ভবিষ্যতে তারকা হয়ে ওঠার সবই রসদ মজুদ রয়েছে তাঁর মধ্যে। ধীরে ধীরে সেটাই বাস্তবের রূপ পাচ্ছে।

কোটিফ কাপে দারুণ পারফরম্যান্স ছিল আনোয়ারের। ডিফেন্সে তাঁর নেতৃত্বে কোটিফ কাপে অনূর্ধ্ব-২০ ভেনিজুয়েলার দলকে আটকে দেয় ভারত। আর্জেন্তিনার অনূর্ধ্ব-২০ দলের বিরুদ্ধেও অতুলনীয় ছিল আনোয়ারের পারফরম্যান্স। ফ্রি কিক থেকে অসম্ভব সুন্দর একটি গোল করে আর্জেন্তিনার বিরুদ্ধে ভারতের জয় নিশ্চিত করেন আনোয়ার। গোল করা ছাড়া নীল-সাদা ব্রিগেডের বিরুদ্ধে দুর্দান্ত ডিফেন্স করে আনোয়ার আলির নেতৃত্বাধীন তরুণ ভারতীয় ডিফেন্স।

গত মরসুমে আই লিগে ইন্ডিয়ান অ্যারোজের হয়ে খেলেছিলেন এই দীর্ঘকায় ডিফেন্ডার। আনোয়ারের মতো তারকাকে দলে পেয়ে উচ্ছ্বসিত মুম্বই সিটি এফ সি টিম ম্যানেজমেন্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+