আইএসএলে হায়দরাবাদ এফসি-কে হারাল মুম্বই সিটি এফসি
আইএসএলে হায়দরাবাদ এফসি-কে হারাল মুম্বই সিটি এফসি
আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে হায়দরাবাদ এফসি-কে হারাল মুম্বই সিটি এফসি। এই জয়ের ফলে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার চতুর্থ স্থানে রয়েছে মুম্বই। সম পরিমাণ ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকার সর্বশেষ তথা দশম স্থানে অবস্থান করছে হায়দরাবাদ।
যদিও মুম্বই ফুটবল এরিনা-তে ম্যাচের শুরু থেকেই প্রাধান্য বিস্তার করেছিল হায়দরাবাদ। মুম্বই-র গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন অ্যাওয়ে দলের ফুটবলাররা। তবে খেলার গতির বিপরীতে গিয়ে ম্যাচের ৬ মিনিটে গোল দিয়ে মুম্বই সিটি এফসি-কে এগিয়ে দেন মোদোউ সোউগোউ। ম্যাচের প্রথমার্ধে ১ গোলে এগিয়ে থাকে হোম টিম।
দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ালেও গোল পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় হায়দরাবাদকে। উল্টে ম্যাচের ৭৮ মিনিটে আরও একটি গোল দিয়ে মুম্বই সিটি এফসি-র হয়ে ব্যবধান বাড়ান মোদোউ সোউগোউ। ম্যাচের ৮১ মিনিটে হায়দরাবাদের হয়ে এক গোলের ব্যবধান কমান বোবো। যদিও আরও এক গোলের ব্যবধান ঘোচাতে পারেনি অ্যাওয়ে দল। ম্যাচের ৬৭ মিনিটে লাল কার্ড দেখেন মুম্বই-র স্বার্থক গাউলি।
Goals ⚽
Goal-line clearances 🥅
A sending off 🔴#MCFCHFC had it all! 🙌
Catch all the action in our #ISLRecap!
Full Highlights 👉 https://t.co/BzQEDVQ9Vu#HeroISL #LetsFootball pic.twitter.com/u3MoiBoFpF
— Indian Super League (@IndSuperLeague) December 29, 2019
Click it and Unblock the Notifications