বিশ্বকাপে ক্লাব ফুটবলের কোন দলের দাপট বেশি জানেন কি
৩২টি দেশের কয়েকশো খেলোয়াড় আটটি গ্রুপে বিভক্ত হয়ে লড়াইয়ের ময়দানে নেমেছিলেন। চারটে দল বাদে সকলেই ফিরে গিয়েছেন। মোট ৭৩৬ জন খেলোয়াড়ের মধ্যে বাকী রয়েছেন ৯২ জন।
কমতে কমতে এবার শেষ চার দল এসেছে ঠেকেছে বিশ্বকাপে। আর বাকী চারটে ম্যাচ। দুটি সেমি ফাইনাল, একটি তৃতীয় স্থানের ম্যাচ ও সবশেষে ফাইনাল। ৩২টি দেশের কয়েকশো খেলোয়াড় আটটি গ্রুপে বিভক্ত হয়ে লড়াইয়ের ময়দানে নেমেছিলেন। চারটে দল বাদে সকলেই ফিরে গিয়েছেন।

মোট ৭৩৬ জন খেলোয়াড়ের মধ্যে বাকী রয়েছেন ৯২ জন। আর এঁদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন ইংল্যান্ডে ক্লাব ফুটবল খেলা খেলোয়াড়রা। তারপরে জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখ ও স্পেনের রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার খেলোয়াড়।
৯২ জনের মধ্যে ৪১ জন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেন। ম্যান সিটি, ম্যান ইউ, চেলসির খেলোয়াড় রয়েছেন সাতজন করে। আর সবচেয়ে বেশি রয়েছে টটেনহ্যাম হটস্পারের খেলোয়াড়।
ইংল্যান্ড দলের সব সদস্যরাই ঘরোয়া লিগ খেলেন। ফলে প্রিমিয়ার লিগের সদস্য সংখ্যা বেশি হওয়াই স্বাভাবিক।
বার্সেলোনার রয়েছে চারজন খেলোয়াড়। রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ ও জুভেন্টাসের তিনজন করে খেলোয়াড় রয়েছেন। বায়ার্ন মিউনিখের রয়েছেন ১জন খেলোয়াড়।












Click it and Unblock the Notifications