'মোহনবাগান'-এর কোচের পদে চর্চায় আই লিগ জয়ী হেডস্যারের নাম
'মোহনবাগান'-এর কোচের পদে চর্চায় আই লিগ জয়ী হেডস্যারের নাম
কলকাতা লিগ হলে মোহনবাগানের দায়িত্বে পেতে পারেন ক্লাবকে অতীতে আই লিগ দেওয়া কোচ সঞ্জয় সেন। কলকাতার দুই ক্লাবের মার্জার নাম কী হবে, সেই আলোচনার মাঝে হঠাৎ করেই চর্চায় সঞ্জয় সেনের নাম।

মার্জার নিয়ে কী আলোচনা
চলতি বছরের জানুয়ারিতে এটিকের সঙ্গে মোহনবাগান ক্লাব গাঁটছড়া বাঁধে। তারপর থেকে নতুন ক্লাবের কী নাম হবে সেই নিয়ে দুই ক্লাবের সমর্থকদের মধ্য জল্পনা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত জানা গিয়েছে নতুন কোম্পানি হিসেবে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সে এটিকে মোহনবাগান প্রাইভেট লিমিটেড নামে নথিভুক্ত হয়েছে।

কলকাতা লিগে অতীতের সফল কোচে আস্থা
এর মাঝেই মোহনবাগানের আই লিগ জয়ী কোচকে নিয়ে চর্চা। শোনা যাচ্ছে কলকাতা লিগে এবছর মোহনবাগানের দায়িত্ব সঞ্জয় সেনের হাতে উঠতে পারে।

আলোচনায় সঞ্জয় সেন
আপতত এটিকেতে সহকারী কোচ হিসেবে রয়েছেন সঞ্জয় সেন। এটিকে মোহনবাগান মার্জার ক্লাবে কলকাতা লিগে মোহনবাগান নামে সম্ভবত খেলতে চলেছে। সেখানে সঞ্জয় সেনকে দায়িত্ব দেওয়া হতে পারে বলে আলোচনা শুরু হয়েছে। ময়দানের ফুটবলে অবশ্য না আঁচালে বিশ্বাস নেই।

মোহনবাগানের হয়ে সাফল্য
এর আগে মোহনবাগানকে ভারত সেরা করেছেন সঞ্জয়। ২০১৪-১৫ ফুটবল মরসুমে মোহনবাগানকে আই লিগ দেন বঙ্গ কোচ। এছাড়া সঞ্জয় সেনের অধীনে সবুজ-মেরুন দল ফেডারেশন কাপও জিতেছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications