বাংলার ফুটবল পাল্টাতে আইএফএ-র পরিকল্পনা নিয়ে কী মত মোহনবাগান রত্ন সুব্রত ভট্টাচার্যের

বাংলার ফুটবল পাল্টাতে আইএফএ-র পরিকল্পনা নিয়ে কী মত মোহনবাগান রত্ন সুব্রত ভট্টাচার্যের

করোনা সংকটে রাজ্য ফুটবল শুরু নিয়ে সংশয়, তবে এর মাঝেই বাংলার ফুটবলে উন্নতির জন্যে রূপরেখা তৈরির কাজ শুরু করে দিয়েছে আইএফএ। জেলা স্তর থেকে প্রতিভা তুলে আনতে ভবিষ্যতে স্ট্রাইকার অ্যাকাডেমি ও গোলকিপার অ্যাকাডেমি তৈরির ভাবনা রয়েছে।

বাংলার ফুটবল পাল্টাতে আইএফএ-র পরিকল্পনা নিয়ে কী মত মোহনবাগান রত্ন সুব্রত ভট্টাচার্যের

এই নিয়ে সোমবার আইএফএ অফিসে প্রাক্তন ফুটবলারদের নিয়ে বৈঠক হয়। বৈঠকে আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় প্রাক্তন ফুটবলারদের নিয়ে জেলা স্তর থেকে ফুটবল প্রতিভা খুঁজে আনার বিষয়ে আলোচনা করেন। সোমবারের এই বৈঠকে দীপেন্দু বিশ্বাস, সঞ্জয় মাঝিদের সঙ্গে মোহনবাগানের প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

মোহনবাগান রত্ন সুব্রত ভট্টাচার্য বাংলা ফুটবলকে ফের নতুন করে সাজানোর জন্য আইএফএ-র দীর্ঘমেয়াদী পরিকল্পনায় প্রশংসা করেছেন। সেই সঙ্গে জেলায় কোনও অ্যাকাডেমি হলে সুব্রত ভট্টাচার্য স্পনসর খুঁজে দিতে চান বলেও আইএফএ সচিবকে আশ্বস্ত করেছেন। বাংলা ফুটবলের জন্য ময়দানের বাবলু নিজেকে উজার করে দিতে চেয়েছেন বলে আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়ও প্রশংসা করেন।

প্রসঙ্গত জেলা থেকে ফুটবলার তুলে আনতে কলকাতার রবীন্দ্র সরোবরে স্ট্রাইকার অ্যাকাডেমি তৈরি হতে পারে। এই নিয়ে ইতিমধ্যে মহামেডানের বর্তমান ফুটবলসচিব দীপেন্দু বিশ্বাস স্পনসর খোঁজার চেষ্টা চালাচ্ছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+