আম্ফান ক্ষতিগ্রস্থ সুন্দরবনকে সাহায্য করতে শিল্টনের আবেদনে সাড়া মোহনবাগানীদের
আম্ফান বিধ্বংসী সুন্দরবনকে সাহায্য করতে শিল্টনের আবেদনে সাড়া মোহনবাগানীদের
২০ মে আম্ফানে বিধ্বংসী পশ্চিমবঙ্গ। ঝড়ের দাপটে রাজ্যের জেলায় জেলার এখন ধ্বংসস্তূপে ছবি। জলের মধ্যে ডুবে একাধিক গ্রাম। বাড়ি ছাড়া হাজার হাজার পরিবার।

সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন শিল্টল
করোনা ভাইরাসের দাপুটে ব্যাটিংয়ের মাঝে আম্ফান বিপর্যয়ে আস্থানা হারিয়ে নিঃস্ব হয়ে গ্রামবাসীরা এখন প্রতিকূল পরিস্থিতিতে বাঁচার লড়াই চালাচ্ছেন। তাঁদের জন্য ত্রাণ ও ঘর তৈরির ব্যবস্থা করে দিয়ে সুন্দরবনকে আবার আগের জায়গায় ফিরিতে দিতে দায়িত্ব নিয়েছেন বাগানের ফুটবলার শিল্টন পাল।

সুন্দরবন ঘুরে দেখলেন শিল্টন
শনিবার আমফান বিধ্বস্ত এলাকা ঘুরে দেখে আসেন মোহনবাগানের গোলরক্ষক শিল্টন পাল। তারপরেই ফেসবুকে তিনি সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন।
শিল্টনের বার্তা
সুন্দরবন থেকে এক ভিডিও বার্তার মাধ্যমে শিল্টন জানান পাতিবুনিয়া, রাজনগর ও গোবর্ধনপুর গ্রামে পরিস্থিতি ঘুরে দেখাছেন তারা। পরের সপ্তাহে এই তিন জায়গায় ৬০০ পরিবারের হাতে শিল্টনরা ত্রাণসামগ্রী তুলে দিতে চলেছেন। আম্ফানে সুন্দরবন অঞ্চলে ক্ষয়ক্ষতির ভিডিও তুলে ধরে ফ্যানেদের থেকে সাহায্য চান বাগানের বাজপাখি।

সাহায্যের হাত বাড়িয়ে দিল মোহনবাগানীরা
শিল্টনের সেই মানবিক উদ্যোগে সাড়া দিয়ে আম্ফান বিপর্যস্ত মানুষের জন্য ত্রাণ সামগ্রী সংগ্রহ সাহায্যে হাত বাড়িয়ে দিল বাগুইআটি বইমেলা কমিটি ও ইউথ ফোরাম। মোহনবাগান ক্লাবের কর্ম সমিতির অন্যতম সদস্য সোমেশ্বর বাগুই সুন্দরবনের মানুষদের জন্যে শুকনো খাবার-চাল,চিঁড়ে,ছাতু, বিস্কুট,ডাল ও জামাকাপড় তুলে দিয়েছেন।












Click it and Unblock the Notifications