Indian Football: জাতীয় দলের এক ফুটবলারকে নিয়ে লড়াইয়ে দুই প্রধান, মহমেডানের নজরে মেসির দেশের স্ট্রাইকার
আইএসএল ফাইনালের মধ্য দিয়েই মরশুম শেষ হয়েছে ভারতীয় ফুটবলের। আগামী মরশুমের জন্য দল গঠনে নেমে পড়েছে আইএসএল দলগুলি। আগামী মরশুমে কলকাতা থেকে শুধু মোহনবাগান এসজি বা ইস্টবেঙ্গল নয়, খেলবে শতাব্দী প্রাচীন আরও এক ক্লাব মহমেডান স্পোর্টিংও।
মহমেডান স্পোর্টিং ক্লাব আইএসএলে সুযোগ পেয়েছে। ফলে সাদা কালো ব্রিগেডকেও আইলিগ চ্যাম্পিয়ন হয়েছে তাঁরা। এরই মধ্যে দল গোছানোর কাজে নেমে পড়েছেন সাদা কালো কর্তারা। আই লিগ চ্যাম্পিয়ন হওয়া বেশিরপ ভাগ দেশীয় ফুটবলারদের রেখে দেওয়ার পাশাপাশি ভালো মানের বিদেশিদের টার্গেট করেছে মহমেডান।

আই লিগের সেরা মিডফিল্ডার হওয়া কাসিমভ, ডিফেন্ডার জোসফ আদজাই এবং অ্যালেক্সিস গোমেসের সঙ্গে এক বছরের চুক্তি করা হচ্ছে। এরপাশাপাশি আই লিগের বিগত কয়েক মরশুমে ধারাবাহিকভাবে নজর কেড়েছেন কলম্বিয়ার স্ট্রাইকার ডেভিড কাস্টনেডা। শ্রীনিডি ডেকানের হয়ে পরপর তিন মরসুমে নিয়মিত খেলেছেন ও গোল করেছেন। ২০২২-২৩ মরসুমে ভালো ফর্মে প্রায় ১৫ গোল যুক্ত করেছিলেন নিজের নামের পাশে। তবে এবারে শেষ হওয়া আই লিগ মরশুমে তাঁর ফর্ম খুব একটা ভালো ছিল না। তবুও তার সঙ্গেও কথা বার্তা চালাচ্ছে মহমেডান।
এদিকে মোহন-ইস্টও সমান তালেই দল গঠনের কাজ চালিয়ে যাচ্ছে। ভারতীয় ফুটবলার আপুইয়া রালতেকে দলে নিতে চাইছে মোহনবাগান এসজি ও ইস্টবেঙ্গল। মুম্বই সিটি এফসির মিডফিল্ডারকে পেতে মরিয়া কলকাতার দুই প্রধানই। মুম্বইয়ের সঙ্গে ২০২৬ পর্যন্ত চুক্তি রয়েছে। সেক্ষেত্রে বিশাল অঙ্কের ট্রান্সফার ফি দিতে হবে। ৩ কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে আপুইয়াকে। মোহনবাগান এসজির যা বাজেট তাতে এই টাকা তারা খরচ করতে পারবেন অনায়াসেই। কুয়াদ্রাত একজন ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার চাইছেন। আপুইয়া তাঁর প্রথম পছন্দ।
অন্যদিকে আকাশ মিশ্রার পর জিকসন সিংয়ের সঙ্গে কথা বার্তা চালাচ্ছে মোহনবাগান এসজি। জিকশন ২০১৭ সালে ভারতের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের দলে ছিলেন।












Click it and Unblock the Notifications