I League: মহমেডান আই লিগ চ্যাম্পিয়ন, আইএসএলের আগামী সংস্করণেই ময়দানের তিন প্রধান
I League: আই লিগ চ্যাম্পিয়ন হয়ে গেল মহমেডান স্পোর্টিং। আজ শিলং লাজং এফসিকে হারাতেই ধরাছোঁয়ার বাইরে চলে যায় সাদা-কালো ব্রিগেড। ফলে মহমেডান আইএসএল খেলবে।
আইএসএলের আগামী সংস্করণেই আইএসএলে দেখা যাবে ময়দানের তিন প্রধানকে। যা বাংলার ফুটবলের ক্ষেত্রে গর্বের বিষয়।

এক ম্যাচ বাকি থাকতেই আই লিগ খেতাব জয় নিশ্চিত করে ফেলল মহমেডান। চলতি আই লিগে তাদের শেষ ম্যাচ ১৩ এপ্রিল নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে। বর্তমানে ম্যাচটি নিয়মরক্ষার হয়ে দাঁড়ালেও দিল্লি ফুটবল ক্লাবের বিরুদ্ধে সেই ম্যাচের শেষেই মহমেডানের হাতে তুলে দেওয়া ট্রফি।
আই লিগের পয়েন্ট তালিকা যে পরিস্থিতিতে পৌঁছেছিল তাতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য শেষ ২টি ম্যাচে মাত্র ১টি পয়েন্ট দরকার ছিল মহমেডানের। কিন্তু মহমেডান আজ শিলং লাজংয়ের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে পুরো তিন পয়েন্টই ঘরে তুলে ফেলল। নিশ্চিত হলো চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টি।
63' | GOOOAAAAAALLLLL
— Mohammedan SC (@MohammedanSC) April 6, 2024
A special left-footed strike from Evgenii to get us back to the lead. 🤩#JaanJaanMohammedan 💪🏼#BlackAndWhiteBrigade 🤍🖤 #ILeague 🏆 #IndianFootball ⚽ #SLFCMDSP ⚔ pic.twitter.com/TqfjsQeTJW
লাজংয়ের বিরুদ্ধে ম্যাচে ১ মিনিটে অ্যালেক্সিস গোমেজের গোলে এগিয়ে যায় মহমেডান। ১৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে ডগলাস তারদিনের করা গোলে সমতা ফেরায় শিলং লাজং। বিরতিতে খেলার ফল ছিল ১-১। ৬২ মিনিটে ইয়েভগেনি কোজলোভ জয়সূচক গোলটি করেন।
The ultimate winning moves! 🔥🤩#JaanJaanMohammedan 💪🏼#BlackAndWhiteBrigade 🤍🖤 #ILeague 🏆 #IndianFootball ⚽ #SLFCMDSP ⚔ pic.twitter.com/Sl541wp6VR
— Mohammedan SC (@MohammedanSC) April 6, 2024
মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল ইতিমধ্যেই আইএসএল খেলছে। বিশেষ করে ইস্টবেঙ্গলের আইএসএল খেলার জট কেটেছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপেই। তিনি বারবারই বলে এসেছেন, মহমেডানকেও আইএসএলে দেখতে চান। সে কারণে সবরকমের সহযোগিতার আশ্বাসও দেন।
মহমেডান ক্লাবে নৈশালোকের বন্দোবস্ত, পরিকাঠামো উন্নয়নে আর্থিক সহযোগিতাও করেছে রাজ্য সরকার। অবশেষে মুখ্যমন্ত্রীর প্রত্যাশা পূরণ করলেন মহমেডানের ফুটবলার ও সাপোর্ট স্টাফরা। খুশির হাওয়া সাদা-কালো তাঁবুতেও। আইএসএলে উত্তরণের সেলিব্রেশনের প্রস্তুতিও চলছে জোরকদমে। ২৩ ম্যাচে আপাতত মহমেডানের সংগ্রহে ৫২ পয়েন্ট, যেখানে কোনও দলই পৌঁছতে পারবে না।












Click it and Unblock the Notifications