আইএসএল-এর দল কেরালা ব্লাস্টার্সকে পরাজিত করে ডুরান্ড কাপের সেমিফাইনালে পৌঁছে গেল মহমেডান
আইএসএল-এর দল কেরাল ব্লাস্টার্সকে পরাজিত করে ডুরান্ড কাপের সেমিফাইনালে পৌঁছে গেল মহমেডান
ডুরান্ড কাপ ২০২২-এর সেমিফাইনালে পৌঁছে গেল মহমেডান স্পোর্টিং। আইএসএল-এর দল কেরাল ব্লাস্টার্সকে ৩-০ গোলে পরাজিত করে শেষ চারে জায়গা করে নিল সাদা-কালো ব্রিগেড। মহমেডানের হয়ে এই ম্যাচে জোড়া গোল করেন আবিওলা দাউদা। ব্ল্যাক প্যান্থার্সের হয়ে অপর গোলটি করেন শেখ ফৈয়াজ।

দুই প্রধান ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান যখন গ্রুপ থেকে ছিটকে গিয়েছে তখন নিঃশব্দে এগিয়ে চলেছে ভারতীয় ফুটবলের অপর প্রধান মহমেডান স্পোর্টিং ক্লাব। শুক্রবার আইএসএল-এর দল কেরল ব্লাস্টার্সকে ৩-০ গোলে পরাজিত করে ডুরান্ড কাপের সেমিফাইনালে পৌঁছে গেল সাদা-কালো ব্রিগেড।
পুরো শক্তি নিয়ে খেলতে নামা কেরল ব্লাস্টার্সকে দাঁড়াতেই দেয়নি সাদা-কালো দল। প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্থ সর্বত্রই দাপট ছিল মহমেডান স্পোর্টিংয়ের। মহমেডানের হয়ে ম্যাচের প্রথম গোলটি করেন শেখ ফৈয়াজ। বাম দিক থেকে আসা মার্কস জোসেফের গ্রাউন্ডার ক্রস ধরে গোল করে যান ফৈয়াজ। প্রথমার্ধে আরও গোল করার সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি ব্ল্যাক প্যান্থার্সরা।
দ্বিতীয়ার্ধে, কেরলের উপর আরও চাপ বাড়ায় রুশ কোচ আন্দ্রে চেরনিসভের দল। দ্বিতীয়ার্ধে দু'টি গোল পায় সাদা-কালো ব্রিগেড। দু'টি গোলই করেন নাইজেরীয় ফরওয়ার্ড আবিওলা দাউদা। ম্যাচে ৫৯ মিনিটে শেখ ফৈয়াজের ক্রস ধরে কেরল ব্লাস্টার্সের বক্সের ঠিক মাথা থেকে দুরন্ত শটে গোল করে যান দাউদা। ম্যাচের ৮৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে এবং মহমেডানের পক্ষে ম্যাচের তৃতীয় গোলটি করে লাল সরণির ক্লাবটির জয় নিশ্চিত করেন এই নাইজেরীয় স্ট্রাইকার। ৮৪ মিনিটে অভিষেক আম্বেকরের পাস ধরে নিজের দ্বিতীয় গোলটি করে কেরল ব্লাস্টার্সের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন দাউদা। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছে দাউদা। গত বার অল্পের জন্য ডুরান্ড কাপ হাত ছাড়া হয়েছিল মহমেডানের। ফাইনালে পরাজিত হতে হয়েছিল এফসি গোয়ার বিরুদ্ধে। তবে, এ বার সমর্থকদের সেই আক্ষেপ মিটিয়ে নিতে বদ্ধ পরিকর মহমেডান। পরবর্তী দুই ম্যাচ জিতে মরসুমের প্রথম ট্রফি ঘরে তুলতে পুরো দল এবং টিম ম্যানেজমেন্ট মুখিয়ে রয়েছে।












Click it and Unblock the Notifications