Cristiano Ronaldo: রিয়াল মাদ্রিদে ফেরার ইচ্ছা প্রকাশ করলেন রোনাল্ডো

মাদ্রিদে ফিরতে চান রোনাল্ডো

ম্যানচেস্টার ইউনাইটেডের অভ্যন্তরের পরিস্থিতি ঠিক কী রকম এবং দলকে নিয়ে কতটা চিন্তিত মালিক পক্ষ গ্লেজার্স পরিবার তা সর্ব সমক্ষে এনে দিয়েছে পিয়ের্স মরগ্যানকে দেওয়া ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিস্ফোরক সাক্ষাৎকার। পাশাপাশি রোনাল্ডো ওই সাক্ষাৎকারে বর্তমান কোচ এরিক টেন হাগকে নিয়েও মন্তব্য করেছেন যে খানে তিনি চানিয়েছেন তাঁর যোগ্য সম্মান তিনি পাননি এবং সেই কারণে ডাচ কোচের প্রতি তাঁর কোনও সম্মানও নেই। এ ছাড়াও তিনি জানিয়েছিলেন, ক্লাবের অন্দরেই এমন কিছু লোক রয়েছে যাঁরা চান না রোনাল্ডো ওল্ড ট্র্যাফোর্ডে খেলুক এবং তাঁদের কারণেই আজ ক্লাবের এই দশা। নিজেকে প্রতারিত বলে উল্লেখ করেছিলেন রোনাল্ডো।

রোনাল্ডোর সঙ্গে চুক্তি ছেদের পথে ম্যানচেস্টার ইউনাইটেড:

রোনাল্ডোর সঙ্গে চুক্তি ছেদের পথে ম্যানচেস্টার ইউনাইটেড:

বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম মহান নক্ষত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ম্যান ইউকে পরিচালনার দায়িত্বে থাকা গোষ্ঠীর মুখোশ বিশ্বের সামনে উন্মোচন করে দেওয়ায় সত্যিটা আজ দিনের আলোর মতো সামনে চলে এসেছে। এই পরিস্থিতি খবর রয়েছে রোনাল্ডোর সঙ্গে চুক্তি ছেদ করার কথা ভাবছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং চুক্তির বাকি টাকাও তাঁকে দেওয়া হবে না।

রিয়াল মাদ্রিদে ফিরতে চান রোনাল্ডো:

রিয়াল মাদ্রিদে ফিরতে চান রোনাল্ডো:

ম্যানচেস্টার আর রোনাল্ডোর সম্পর্ক কোন দিকে এগোয় সেই দিকে নজর থাকবে, তবে এরই মধ্যে যে খবর সামনে আসছে তা হল রিয়াল মাদ্রিদে ফিরতে চান পর্তুগিজ মহাতারকা। চোট পাওয়া করিম বেঞ্জিমার পরিবর্তন হিসেবে জানুয়ারি মাসে শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে রিয়াল মাদ্রিদে ফিরতে চান তিনি। সেই জন্য স্প্যানিশ ক্লাবটিকে স্বয়ং রোনাল্ডো-ই প্রস্তাব দিয়েছেন এমনটাই দাবি করা হয়েছে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে।

উরুতে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন বেঞ্জিমা:

উরুতে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন বেঞ্জিমা:

উরুতে চোট পেয়ে বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছেন করিম বেঞ্জিমা। এমনিতেই এই মরসুমের শুরু থেকে চোট সমস্যার কারণে খুব বেশি রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে পারেননি বেঞ্জিমা। চোট কাটিয়ে ফিরেছিলেন বিশ্বকাপে কিন্তু আবার চোট অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে দেয় বেঞ্জিমাকে। তবে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের কোচ দিদিয়ের দেঁশচ্যাম্পস জানিয়েছেন ব্যালন ডি'ওর জয়ী তারকার জন্য এখনই কোনও পরিবর্তনের কথা তিনি ভাবছেন না। অপর দিকে, পর্তুগলের শিবিরে অনুশীলনে মগ্ন রয়েছে রোনাল্ডো। এই বিশ্বকাপই তাঁর কেরিয়ারের সম্ভবত শেষ বিশ্বকাপ হতে চলেছে এবং কাতারে সাফল্যের জন্য নিজেকে নিংড়ে দিতে চান তিনি। রোনাল্ডো জানিয়েছেন, ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তাঁর সম্পর্কের প্রভাব তাঁর খেলায় পড়বে না। রোনাল্ডোর মাপের ফুটবলার দলে থাকা মানেই সেই দলের প্রতিপক্ষ থেকে দশ গুণ এগিয়ে থাকা, রোনাল্ডো বিশ্বের সর্বকালের অন্যতম সেরা। পেলে, মারাদোনা, মেসির পরই তিনি। ফলে তাঁর খেলা নিয়ে সংশয় প্রকাশ করাটাও বড় স্পর্ধার সমান হবে।

রিয়াল মাদ্রিদে রোনাল্ডোর কেরিয়ার:

রিয়াল মাদ্রিদে রোনাল্ডোর কেরিয়ার:

স্যার অ্যালেক্স ফার্গুসনের সোনার ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ২০০৯ সালে যোগ দেন রিয়াল মাদ্রিদে। ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত রিয়ালের জার্সিতে ২৯২ ম্যাচে ৩১১টি গোল করেন রোনাল্ডো। রিয়ালকে নিজের সময়ে লা লিগা, কোপা দেল রে, চ্যাম্পিয়ন্স লিগ, সুপার কোপা দি এসপানা, সুপার কাপ, ক্লাব ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন করিয়েছেন বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ তারকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+