সানচোকে বিশাল অঙ্কে তুলে নিল ম্যান ইউ, বার্সায় মেম্ফিস দেপাই

বরুসিয়া ডর্টমুন্ড থেকে ইংল্যান্ডের তারকা ফুটবলার জাদন সানচোকে সই করাল ম্যাঞ্চেস্টার ইউনাটেড, ১০১ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে। বার্সেলোনায় যোগ দিলেন নেদারল্যান্ডসের মেম্ফিস দেপাই।

ম্যান ইউয়ের লক্ষ্যপূরণ

ম্যান ইউয়ের লক্ষ্যপূরণ

ইউরো কাপে রানার-আপ ইংল্যান্ড দলে ছিলেন জাদন সানচো। কলকাতায় ফিফা যুব বিশ্বকাপেও খেলে গিয়েছেন তিনি। মার্কাস রাশফোর্ড, এডিনসন কাভানি, ম্যাসন গ্রিনউড, অ্যান্থনি মার্শালদের সঙ্গে এবার সানচো যুক্ত হওয়ায় নিঃসন্দেহে রেড ডেভিলসের আক্রমণভাগ আরও শক্তিশালী হল। বরুসিয়া থেকে সানচোকে নিতে ম্যান ইউকে খরচ করতে হচ্ছে প্রায় ৭৩ মিলিয়ন পাউন্ড বা ১০১ মিলিয়ন মার্কিন ডলার। গতবারও সানচোকে নিতে আগ্রহী ছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তবে বরুসিয়ার সঙ্গে দর কষাকষি চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। যদিও এবার সেই সমস্যা কাটিয়ে সানচোকে নিল ম্যান ইউ। এ বছর প্রিমিয়ার লিগে ফিরতে চাইলেও বুন্দেশলিগার ক্লাব ডর্টমুন্ড তাঁকে ছাড়তে রাজি হচ্ছিল না। যদিও জানা গিয়েছে, পাঁচ বছরের জন্য আপাতত রেড ডেভিলসের সঙ্গে চুক্তি হয়েছে সানচোর, যা আরও এক বছর বাড়তেও পারে।

আপ্লুত সানচো

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার সুযোগ, তাও আবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতে। এটা তাঁর কাছে স্বপ্নপূরণ বলে জানিয়েছেন সানচো। তাঁকে সুযোগ দেওয়ার জন্য বরুসিয়ার প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন। অগাস্টের প্রথম সপ্তাহ থেকেই ম্যান ইউ-র অনুশীলনে নেমে পড়বেন তিনি। ৭ অগাস্ট এভার্টনের বিরুদ্ধে ফ্রেন্ডলিতে প্রথমবার ম্যান ইউ-এর হয়ে খেলতে দেখা যেতে পারে সানচোকে।

বার্সায় দেপাই

বার্সায় দেপাই

এদিকে, বার্সেলোনায় যোগ দিয়েছেন নেদারল্যান্ডসের তারকা ফুটবলার মেম্ফিস দেপাই। তিনি লিয়ঁ থেকে বার্সায় এলেন। গতকালই তাঁকে জনসমক্ষে এনেছেন বার্সা প্রেসিডেন্ট লাপোর্তা। মেসির হয়ে খেলতে পারা তাঁর কাছে স্বপ্নপূরণ বলে জানিয়েছেন দেপাই। তিনিও ম্যান ইউতে ২ বছর ছিলেন, পরে যোগ দেন লিয়ঁতে। ২৭ বছরের ডাচ তারকা দেপাই বলেন, বার্সার মিউজিয়ামে ব্যালন ডি'অর পুরস্কারগুলি দেখলাম। আমার ধারণা মেসি আরও একবার এই পুরস্কার পাবেন। মেসি একজন কিংবদন্তি। তিনি যে বিশ্বের সেরা ফুটবলার তা আরও একবার দেখিয়ে দিয়েছেন কোপা আমেরিকায়। তাঁর সঙ্গে খেলার জন্য মুখিয়ে রয়েছি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+