Champions League: চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের দিকে এক পা এগিয়ে রাখল লিভারপুল
Champions League: চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের দিকে এক পা এগিয়ে রাখল লিভারপুল
চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে ভিয়ারিয়ালকে ২-০ গোলে পরাজিত করল লিভারপুল। অ্যানফিল্ডে এই ম্যাচে প্রথম থেকে আধিপত্য বিস্তার করেছিল লিভারপুল। যদিও পরের পর আক্রমণ তুলে আনলেও প্রথমার্ধে ভিয়ারিয়ালের বিরুদ্ধে কোনও গোল করতে পারেনি লিভারপুল।

দ্বিতীয়ার্ধেও এই আক্রমণের ঝাঁঝ বজায় রাখে লিভারপুল এবং ফলও পায় হাতে নাতে। প্রথমার্ধে লিভারপুলের ক্রমাগত আক্রমণ ঠেকাতে সক্ষম হলেও দ্বিতীয়ার্ধে ভেঙে যায় ভিয়ারিয়ালের রক্ষণের বাঁধ। ৫৩ মিনিটে আত্মঘাতী গোলে ইংল্যান্ডের অন্যতম সেরা দলটিকে এগিয়ে দেন পার্ভিস এস্তুপিনান। এই গোলের দুই মিনিটের মধ্যেই আরও একটি গোল করে লিভারপুল। ম্যাচের ৫৫ মিনিটে মহম্মদ সালাহের পাস থেকে লিভারপুলকে ২-০ গোলে এগিয়ে দেন সাদিও মানে। ভিয়ারিয়ালের রক্ষণভাগের ফুটবলারদের এবং গোলরক্ষকের ক্ষীপ্রতায় এই দুইটির বেশি আর কোনও গোল হয়নি এই ম্যাচে।
গোটা ম্যাচে বল পজিশনের ৭৩ শতাংশ ছিল লিভারপুলের দখলে। মোট ১৯টি শট এই ম্যাচে নিয়েছেন মহম্মদ সালাহ- লুইস ডিয়াজরা। যার মধ্যে লক্ষ্যে ছিল পাঁচটি। এই ম্যাচে আরও বেশি গোল করতে পারত লিভারপুল যদি না দু'টি শট পোস্টে লেগে প্রতিহত হতো। অন্য দিকে, অপেক্ষাকৃত দুর্বল হলেও গত মরসুমে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হওয়া ভিয়ারিয়াল ২৭ শতাংশ বল নিয়ন্ত্রণে রাখলেও সীমিত ক্ষমতার মধ্যে পারফর্ম করার চেষ্টা করেছে। গোটা ম্যাচে একটি মাত্র শট নিয়েছিল ভিয়ারিয়াল, যদিও সেটি টার্গেটে ছিল না।

ফিরতি লেগের ম্যাচে ৪ মে স্পেনে ভিয়ারিয়ালের বিরুদ্ধে মাঠে নামবে লিভারপুল। ঘরের মাঠে ভিয়ারিয়াল প্রত্যাঘাত হানার চেষ্টা করবে। তবে, ২-০ গোলে এগিয়ে থাকার ফলে লিভারপুল অ্যাডভান্টেজ পজিশনে থাকবে। অন্য দিকে, ৪-৩ গোলে রিয়াল মাদ্রিদকে হারিয়ে কিছুটা অ্যাডভান্টেজ পজিশনে থেকে ফিরতি লেগের ম্যাচে রিয়ালের ঘরের মাঠ অর্থাৎ সান্তিয়াগো বার্নাবিউতে দ্বিতীয় লেগের ম্যাচে নামবে ম্যান সিটি। যে কোনও ফলাফল হতে পারে এই ম্যাচে। ফাইনালে জিততে হলে এই ম্যাচে জয় দরকার কার্লো আনসেলোত্তির দলের। অন্য দিকে, জিতলেই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল নিশ্চিত পেপ গুয়ার্দিওয়ালার ম্যান সিটির। অল ইংল্যান্ড ফাইনালের আশায় অনেকেই বুক বাঁধলেও, ইংল্যান্ড বনাম স্পেন ফাইনাল হওয়ার সম্ভবনাও প্রবল। পরিসংখ্যানের বিচারে ম্যান সিটির থেকে অনেকটাই এগিয়ে রিয়াল এবং চ্যাম্পিয়ন্স লিগে তাদের সাম্প্রতিক পারফরম্যান্সও এগিয়ে রাখছে মাদ্রিদের দলটিকে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications