'হল অফ ফেম'-এ পায়ের ছাপ রাখার জন্য আইকনিক মারাকানায় আমন্ত্রণ জানানো হল বিশ্বকাপ জয়ী লিওনেল মেসিকে

'হল অফ ফেম'-এ পায়ের ছাপ রাখার জন্য আইকনিক মারাকানায় আমন্ত্রণ জানানো হল বিশ্বকাপ জয়ী লিওনেল মেসিকে

বিশ্বকাপ জয়ের পর প্রতিবেশী দেশ ব্রাজিলের আইকনিক স্টেডিয়াম মারাকানার 'হল অফ ফেম'-এ পায়ের ছাপ রাখার জন্য আমন্ত্রণ জানানো হল লিওনেল মেসিকে।

হল অফ ফেম-এ পায়ের ছাপ রাখার জন্য আইকনিক মারাকানায় আমন্ত্রণ জানানো হল বিশ্বকাপ জয়ী লিওনেল মেসিকে

লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ৩৬ বছর পর বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। কাতার বিশ্বকাপে দাপট দেখিয়েছে লিওনেল মেসির দল। ২০১৮ বিশ্বকাপের বিজয়ী ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। এর আগেও ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে তাঁকে পায়ের ছাপ রাখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। ২০২১ কোপা আমেরিকা জেতার পর আমন্ত্রণ জানানো হয়েছিল মেসিকে। কিন্তু সেই আমন্ত্রে সারা দেননি মেসি।

বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা নক্ষত্র বিশ্বকাপ জেতার পর আবারও তাঁকে আমন্ত্রণ জানালো রিও দি জেনেইরোর স্টেট স্পোর্টস সুপারিনটেনডেন্ট যিনি এই স্টেডিয়াম পরিচালনার দায়িত্বে রয়েছেন। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের মাধ্যমে লিওনেল মেসিকে পাঠানো চিঠিতে রিও দি জেনেইরোর স্টেট স্পোর্টস সুপারিনটেনডেন্ট আদ্রিয়ানো স্যান্টোস লিখেছেন, "মেসি ইতিমধ্যেই তাঁর কী গুরুত্ব মাঠের মধ্যে এবং মাঠের বাইরে তার ছাপ ফেলেছে।

ও এমন একজন ফুটবলার যিনি ফুটবলের ইতিহাসে চূড়ান্ত পর্যায়ে বিরাজ করছেন দীর্ঘ দিন। মারাকানাও চায় তাঁকে ট্রিবিউট দিতে। সবর্পরি বল পায়ে জিনিয়াস মেসি।" ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে লিওনেল মেসির আর্জেন্টিনা ২০২১ কোপা আমেরিকা ফাইনালে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। এটাই ছিল মেসির প্রথম আন্তর্জাতিক ট্রফি। অ্যাঞ্জেল ডি মারিয়া এই ম্যাচের একমাত্র গোলটি করেছিল। এই আইকনিক মারাকানা স্টেডিয়ামে ১৯৫০ এবং ২০১৪ বিশ্বকাপের ফাইনাল আয়োজিত হয়েছিল।

মেসি যদি এই আমন্ত্রণ গ্রহণ করেন তা হলে ব্রাজিলের মহান পেলে, গ্যারিঞ্চা, রিভেলিনো এবং রোনাল্ডোর পাশে তাঁর পায়ের ছাপ থাকবে। এ ছাড়াও এই হল অফ ফেমে পায়ের ছাপ রয়েছে চিলির এলিয়াস ফিগুয়েরো, সার্বিয়ার ডিজান পেটকোভিচ, পর্তুগালের ইউসেবিও, উরুগুয়ের সেবাস্তিয়ান আবরেউ এবং জার্মানির ফ্রাঞ্জ বেকেনওয়ারের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+