ভিডিও: তাঁর গোল দেখে উৎফুল্ল স্ত্রী-সন্তান-বন্ধুরা, কী প্রতিক্রিয়া দিলেন মেসি
ভিডিও: তাঁর গোল দেখে উৎফুল্ল স্ত্রী-সন্তান-বন্ধুরা, কী প্রতিক্রিয়া দিলেন মেসি
লিওনেল মেসির বিশ্বস্ত বাম পায়ে আর্জেন্টিনার বিশ্বকাপ ভাগ্য টিকে রয়েছে এবং প্রি-কোয়ার্টার ফাইনালের বাধা টপকে আর্জেন্টিনার সামনে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি নেদারল্যান্ডস। চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার অন্যতম কঠিন ম্যাচ হতে চলেছে কোয়ার্টার ফাইনালে। শেষ আটের ম্যাচে নামার আগে তৈরি রয়েছে গোটা দল।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার প্রথম গোলটি আসে মেসির পা থেকেই। বরাবরের মতোই সোনায় বাঁধানো গোল উপহার দেন মেসি সকারুসদের বিরুদ্ধে। এই গোল শুধু আর্জেন্টিনাকে লক্ষ্যে এগিয়ে যেতেই সাহায্য করনে পাশাপাশি মেসির ফুটবল কেরিয়ারে ১০০০ তম ম্যাচে ৭৮৯ নম্বর গোল এটি। বিশ্বকাপের নক আউট পর্যায়ে এটি ছিল মেসির প্রথম গোল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় গোলটি করেন জুলিয়ান আলভারেজ। অস্ট্রেলিয়ার গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে ৫৭ মিনিটে আলভারেজ আর্জেন্টিনাকে ২-০ গোলে এগিয়ে দেন এবং শেষ মুহূর্তে এনজো ফার্নান্ডেজের আত্মঘাতী গোলে ম্যাচে একটি গোল শোধ করে অস্ট্রেলিয়া দল।
এই ম্যাচের পর টিভি প্রেজেন্টার নিজের মোবাইলে মেসিকে একটি ভিডিও দেখান যেখানে দেখা যাচ্ছে তাঁর গোলের পর আনন্দে আত্মহারা হয়ে পড়েছেন তাঁর স্ত্রী এবং তিন সন্তান এবং বন্ধুবান্ধবরা। এই ভিডিও দেখার পর মেসির মুখের হাসিই জানিয়ে দিচ্ছিল সব কিছু, তাঁর গোলে পরিবারকে আনন্দিত থেকে তিনিও যে তৃপ্ত তা মুখের মিষ্টি হাসিটাই বলে দিচ্ছিল।
ردة فعل الأسطورة ميسي على أحتفال عائلته بهدفه أمام أستراليا 😍💙@GoldMessi10 pic.twitter.com/LazePuZz4p
— MESSI CHANNEL (@MessiLg10) December 3, 2022
ম্যাচের শেষে আর্জেন্টিনার ফুটবলারদের সেলিব্রেশনের কেন্দ্র ছিলেন মেসি কারণ তিনিই তো এই দলটাকে এত দূর নিয়ে এসেছেন। এখনও কাজ বাকি রয়েছে, তবুও দিয়েগো আর্মান্দো মারাদোনার মতো তাঁর বামপা-ও তো আর্জেন্টিনাকে বিশ্ব জয়ের স্বপ্ন দেখাচ্ছে। ৩৫ বছর বয়সী মেসি জীবনে শেষ বারের মতো বিশ্বকাপ জয়ের চেষ্টা চালাচ্ছেন কাতারে।
দেশকে তৃতীয় বিশ্বকাপ এনে দেওয়ার লক্ষ্য নিয়ে এবং নিজের বিশ্বকাপ জয়ের স্বপ্নকে পূরণ করার প্রত্যয় নিয়ে খেলতে আসা মেসি বলেছেন, "অসাধারণ অনুভূতি এবং আমি অত্যন্ত খুশি ওদের সঙ্গে এই সুন্দর এবং খুশির মুহূর্তগুলো ভাল করে নিতে পেরে। আমাদের সঙ্গে এখানে থাকতে ওরা কী এফর্ট দিচ্ছে আমি জানি এবং এটাও জানি কেমন উপভোগ করছে ওরা। আমাদের মধ্যে একটা বন্ধন রয়েছে-- যেটা সুন্দর, জাতীয় দল এমনটাই হওয়া উচিৎ।"












Click it and Unblock the Notifications