Lionel Messi: বিশ্ব ক্লাব কাপে ইন্টার মায়ামির সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন, ভাবমূর্তি বজায় রাখতে দল ছাড়বেন মেসি?
বিগত কয়েক মাস ধরেই লিওনেল মেসির ইন্টার মায়ামি ছাড়া নিয়ে জল্পনা চলছে। সম্প্রতি সেই জল্পনার পারদ আরও বৃদ্ধি পেয়েছে। বিশ্ব ক্লাব কাপে মেসিদের দল ইন্টার মায়ামির বিরুদ্ধে অভিযোগ উঠেছে বেআইনিভাবে যোগ্যতা অর্জন করার। এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই মেসির ইন্টার মায়ামি ত্যাগের জল্পনা আরও বৃদ্ধি পেয়েছে।
মেজর লিগ সকার কাপের নকআউটের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে ইন্টার মায়ামি। কিন্তু এই টুর্নামেন্টের নক আউট পর্বের প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়ার পরেও কীভাবে বিশ্ব ক্লাব ক্লাবে সুযোগ পেল ইন্টার মায়ামি সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই প্রেক্ষাপটে দুনীর্তির অভিযোগও সামনে আসছে। এৱ ফলে ইন্টার মায়ামির ভাবমূর্তিই শুধু ধাক্কা লাগেনি, টুর্নামেন্টের স্বচ্ছতা নিয়েও তুলে দিয়েছে প্রশ্ন।

এই প্রেক্ষাপটে আগামী দিনে কোনও রকম তদন্ত হলে এবং তা থেকে দুনীর্তি প্রমাণিত হলে তা মেসির জন্য হবে বড় ধাক্কা। কারণ ক্লাবের জন্য মেসির পরিচ্ছন্ন ভাবমূর্তিতে ধাক্কা লাগতে পারে। ফলে দল বদলে নিজের ভাবমূর্তিকে স্বচ্ছ রাখতে পারেন মেসি।
২০২৫ সালে মেসির সঙ্গে ইন্টার মায়ামির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এরপর মেসিকে এই দলের জার্সিতে জার্সিতে নাও দেখা যেতে পারে। মেসি এই ক্লাব ছেড়ে দিতে পারেন। ২০২৫ সালের ডিসেম্বরে তার চুক্তির মেয়াদ শেষ হলে তিনি মিয়ামি ছেড়ে চলে যেতে পারেন, যার অর্থ মেজর লিগ সকারে তার আর মাত্র একটি পূর্ণ মরশুম বাকি রয়েছে।'
নিউওয়েল ওল্ড বয়েজে ফুটবলে হাতেখড়ি হলেও, খুব অল্প বয়সেই আর্জেন্টিনা ছেড়ে চলে যান লা মাসিয়া অ্যাকাডেমিতে। কেরিয়ারের একেবারে শেষে আবার নিজের ছোটবেলার ক্লাব নিউওয়েলে ফিরতে পারেন লিও। তবে মেসির সঙ্গে আরও এক মরশুম চুক্তি আছে ইন্টার মায়ামির। ফলে তিনি এখনও দল ছাড়তে পা্রবেন না।
ইন্টার মায়ামিতে দ্বিতীয় মরশুম শেষ হয়েছে মেসির। মেজর লিগ সকার কাপের নকআউটের প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়ায় আগেই মরশুম শেষ হয়েছে মেসিদের।












Click it and Unblock the Notifications