অতি সংকটজনক অবস্থায় পি কে বন্দ্যোপাধ্যায়, হাসপাতালে পৌঁছলেন ক্রীড়ামন্ত্রী

অতি সংকটজনক অবস্থায় পি কে বন্দ্যোপাধ্যায়, হাসপাতালে পৌঁছলেন ক্রীড়ামন্ত্রী

প্রাক্তন ফুটবলার পি কে বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি। শ্বাসকষ্ট ও স্নায়ুর সমস্যার জন্য পি কে বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন ধরেই অসুস্থ হয়ে বেসরকারী হাসপাতালে ডাক্তারদের তত্ত্ববধানে রয়েছেন। সেমবার নতুন করে দেশের প্রাক্তন ফুটবল অধিনায়কের শরীর আরও খারাপ হয়েছে। অসুস্থ পিকের শরীর নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। পিকের শারীরিক অবস্থা খারাপের খবর শুনে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস হাসপাতালে ছুটে গিয়েছেন।

অতি সংকটজনক অবস্থায় পি কে বন্দ্যোপাধ্যায়, হাসপাতালে পৌঁছলেন ক্রীড়ামন্ত্রী

প্রসঙ্গত ১ মাসেরও বেশি সময় ধরে পিকে বন্দ্যোপাধ্যায় শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি রয়েছেন। ১২ দিন ভেন্টিলেশনে থাকার পর চিকিৎসায় সারা দিয়ে পিকে বেশ সুস্থ হয়ে ওঠেন। সোমবার সন্ধ্য়ের পর নতুন করে তাঁকে নিয়ে চিন্তা তৈরি হয়। হাসপাতাল সূত্রে পিকে অবস্থা অতি সংকটজনক বলে জানানো হয়েছে।

৭ ফেব্রুয়ারি থেকে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পিকে হাসপাতালে ভর্তি হন। বয়সজনিত কারণে পিকে স্নায়ুর ও হার্টেরও সমস্যা রয়েছে। বুকে সমস্যার কারণে পিকেকে ভেন্টিলেশনে সার্পোটে রাখা হয়। সেই সঙ্গে ডিমেনশিয়াতেও ভুগছেন প্রাক্তন ফুটবলার। গত সপ্তাহে শারীরিক উন্নতি হলেও এখন তিনি সংকটজনক পরিস্থিতিতে রয়েছেন তিনি।

সোমবার সন্ধ্যে থেকে এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় ফুটবলার চিকিৎসায় সাড়া দিচ্ছেন না বলে ডাক্তারদের পক্ষ থেকে জানানো হয়েছে। ৮৩ বছর বয়সী পিকেকে সবধরনের মেডিক্যাল সার্পোট দেওয়া হচ্ছে। অতি সংকটজনক অবস্থায় চিকিৎসকরা তাঁকে সুস্থ করার চেষ্টা চালাচ্ছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+