চরম সিদ্ধান্ত মেহতাবের! এক রাশ প্রশ্ন রেখেই অবসর নিতে চলেছেন মিডফিল্ড জেনারেল

ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়ে নিলেন মেহতাব হোসেন। কলকাতা লিগ শেষেই অবসর নিতে চলেছেন মেহতাব।

অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলেন মেহতাব হোসেন। চলতি কলকাতা লিগের পরই নিজের বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন মেহতাব। ফেসবুক পোস্ট করে নিজের এই সিদ্ধান্তের কথা জানান মেহতাব। নিজের এই সিদ্ধান্তের কথা ইতিমধ্যেই বাগান কর্তাদের জানিয়ে দিয়েছেন মেহতাব।

চরম সিদ্ধান্ত মেহতাবের! এক রাশ প্রশ্ন রেখেই অবসর নিতে চলেছেন মিডফিল্ড জেনারেল

চলতি মরসুমের প্রথমেই মেহতাব জানিয়েছিলেন, এটাই তাঁর ফুটবল কেরিয়ারের শেষ মরসুম হতে চলেছে। দীর্ঘ দিন পর ফিরেছিলেন মোহনবাগানেও। বিভিন্ন জটিলতা কাটিয়ে ইস্টবেঙ্গলের ঘরের ছেলেকে ছিনিয়ে নিয়েছিল মোহনবাগান।

মরসুমের মাঝ পথেই কেন এই রকম সিদ্ধান্ত নিলেন মেহতাব তা এখনও জানা যায়নি। তাঁর সঙ্গে কথা বলা হলে কলকাতার ফুটবল প্রেমীদের প্রিয় ভিকি বলেন, 'আমিই ফেসবুকে ওই পোস্টটা করেছি। যাতে কোনও ভুল বোঝাবুঝি না হয়, তাই সোশ্যাল মিডিয়ায় অবসরের কথা ঘোষণা করার এই সিদ্ধান্ত।'

দীর্ঘ দু'দশক ধরে ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত মেহতাবের কেরিয়ার যথেষ্ট বর্ণময়। টালিগঞ্জ অগ্রগামী দিয়ে জাতীয় নিগ খেলা শুরু। তার পর একে একে মোহনবাগান, ইস্টবেঙ্গল হয়ে আইএসএলে কেরল ব্লাস্টার্স এবং জামশেদপুর এফসি। মাঝে জাতীয় দলে দাপিয়ে খেলেছেন বহু বছর।

মেহতাবের আকস্মিক অবসর নেওয়ায় তাই হতাশ দেশের ফুটবল মহল। কিন্তু মেহতাবের অবসরের এই সিদ্ধান্তের মধ্যেও একটা প্রশ্ন কিন্তু রয়েই যাচ্ছে।

মেহতাব মরসুমের শুরুতে জানিয়ে ছিলেন যে এই মরসুম শেষে তিনি অবসর নেবেন। কিন্তু আকস্মিক কেন কলকাতা লিগ শেষেই অবসর নেওয়ার কথা জানিয়ে দিলেন মেহতাব? কলকাতা লিগ শেষেও থাকবে আই লিগ, সুপার কাপের মতো টুর্নামেন্ট, ভারতীয় ফুটবলের নীরিখে এই দুই টুর্নামেন্টের গুরুত্ব বলে দেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু সর্ব ভারতীয় স্তরের দুই টুর্নামেন্ট না খেলেই অবসর নেওয়ার কথা জানানোর নেপথ্যে অন্য রহস্য দেখতে শুরু করে দিয়েছে ময়দান।

এমনিতে মোহনবাগানে যোগ দেওয়ার পর থেকে প্রথম একাদশে জায়গা করে নিতে অনুশীলণে প্রতিনিয়ত কঠিন পরিশ্রম করেছেন মেহতাব। কিন্তু নিজেকে একশো শতাংশ নিংড়ে দেওয়ার পরও মোহন কোচ শঙ্করলাল চক্রবর্তীর প্রথম একাদশের বাইরেই থেকেছেন ভিকি।

রেনবোর বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে নজরকাড়া ফুটবল খেলেন মেহতাব। মূলত তাঁর অনবদ্য ফুটবলের কারণেই হারা ম্যাচ জিতে ফেরে মোহনবাগান। সেই ম্যাচেই সমালোচকদের জবাব দিয়ে দিয়েছিলেন মেহতাব।

মেহতাবের ঘনিষ্ঠ মহল থেকে জানা যাচ্ছে ফর্মে থাকা স্বত্ত্বেও প্রথম একাদশে সুযোগ না পেয়ে হতাশ তিনি। আর তাই সম্মানের সঙ্গে, পারফর্ম্যান্স দিয়ে ফুটবলকে বিদায় জানাতে চান ভারতীয় ফুটবলের মিডফিল্ড জেনারেল।

মেহতাব নিজে জানিয়েছেন কলকাতা লিগ শেষে সাংবাদিক সম্মেলন করে নিজের অবসর প্রসঙ্গে মুখ খুলবেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+