লা লিগার দ্বাদশ সপ্তাহের প্রথম ২ দিনের খেলার ফলাফল
সবমিলিয়ে কেমন হল শনিবারের সমস্ত ম্যাচের ফল তা জেনে নিন একনজরে।
স্প্যানিশ লিগ লা লিগার দ্বাদশ সপ্তাহের খেলা চলছে। শনিবার সপ্তাহান্তের মোট ১০টি খেলার মধ্যে ৬টি খেলা অনুষ্ঠিত হয়েছে। বাকী খেলাগুলি রবিবার খেলা হবে।
শনিবারের সবচেয়ে বড় ম্যাচ ছিল রিয়াল মাদ্রিদ বনাম আতলেতিকো মাদ্রিদের মধ্যে। যদিও কোনও দলই জয় ছিনিয়ে আনতে পারেনি। ম্যাচ ০-০ ব্যবধানে ড্র হয়েছে। মাদ্রিদ ডার্বিতে দিয়েগো সিমিয়োনের দল আটকে দিয়েছে জিনেদিন জিদানের দলকে। গোল করে দলকে জেতাতে ব্যর্থ হয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্দোও। সবমিলিয়ে কেমন হল শনিবারের সমস্ত ম্যাচের ফল তা জেনে নিন একনজরে।

শনিবারের লা লিগার ম্যাচগুলির ফল
- রিয়াল বেতিস Vs লাস পালমাস - ২-০
- দেপোর্তিভো Vs সেভিয়া - ২-৩
- এফসি বার্সেলোনা Vs মালাগা - ০-০
- এইবার Vs সেলতা ভিগো - ১-০
- রিয়াল মাদ্রিদ Vs আতলেতিকো মাদ্রিদ - ০-০
রবিবারের লা লিগার ম্যাচগুলির ফল
- আলভেস Vs এসপানিয়ল - ০-১
- ভ্যালেন্সিয়া Vs গ্রেনাদা - ১-১
- স্পোর্টিং Vs রিয়াল সোসেইদাদ - ১-৩
- আতলেতিক বিলবাও Vs ভিল্লারিয়াল - ১-০












Click it and Unblock the Notifications