Euro Cup 2024: এমবাপের মাস্কের রঙ নিয়ে শুরু বিতর্ক, উয়েফার নিয়ম লঙ্ঘন করলে পেতে পারেন কড়া শাস্তি
সোমবার রাতে ইউরো কাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে মেগা ম্যাচ রয়েছে ফ্রান্সের। এই ম্যাচের আগে চর্চায় এমবাপে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে নামতে পারবেন ফ্রান্সের অধিনায়ক? নাকি রিজার্ভ বেঞ্চে বসেই দলের খেলা দেখতে হবে তাঁকে?
নেদারল্যান্ডসের বিরুদ্ধে মেগা ম্যাচে বিশেষ মাস্ক পরে খেলতে দেখা যেতে পারে এমবাপেকে, এমনই সম্ভাবনা তৈরি হয়েছিল ম্যাচের আগের দিন। কিন্তু ফরাসি অধিনায়কের মাস্ক নিয়ে এবার বিতর্ক শুরু হয়েছে। ফ্রান্সের সুপারস্টার ফরোয়ার্ড বৃহস্পতিবার ফরাসি পতাকার রঙে নীল, সাদা এবং লাল মুখোশ পরে অনুশীলনে করনে। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ জানিয়েছেন বিশেষ মাস্ক পরে খেলতে দেখা যেতে পারে এমবাপেকে।

একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, এমবাপেকে পরার জন্য অন্যান্য মাস্ক দেওয়া হতে পারে, যার মধ্যে কয়েকটি একস রঙের এবং উয়েফার নিয়ম অনুসারে উপযুক্ত হবে। নেদারল্যান্ডস ম্যাচের আগে ফ্রান্স উয়েফার সাথে একটি প্রযুক্তিগত বৈঠকের সময় নির্দেশিকা পরীক্ষা করবে।
অস্ট্রিয়ার বিরুদ্ধে ম্যাচের ৮৪ মিনিটে মারাত্মক চোটে পড়েন কিলিয়ান এমবাপে। ম্যাচের শেষ দিকে হেড করতে গিয়ে অস্ট্রিয়া দলের কেভিন দানসোর সঙ্গে সংঘর্ষে নাকে গুরুতর আঘাত লাগে তাঁর। নাক থেকে রক্ত ঝরতে ঝরতে মাঠ ছাড়েন তিনি।
ডাচদের বিরুদ্ধে মাঠে নামার আগে সাংবাদিক বৈঠকে দেশঁ বলেন, "সব ঠিকঠাক চলছে এখন। অস্ট্রিয়ার বিরুদ্ধে ম্যাচে একটা ধাক্কা খেয়েছিলাম। গত কাল হালকা অনুশীলন করেছে এমবাপে। আজ বিকেলেও অনুশীলন করেছে। সব ঠিক দিকেই এগোচ্ছে। ওকে যাতে কালকের ম্যাচে পাওয়া যায় তার সব রকম চেষ্টা করব।"
নেদারল্যান্ডসকে হালকা ভাবে নিচ্ছে না ফরাসি শিবির। কোচ দেশঁ জানিয়েছেন, ইউরোর বাছাইপর্বের সময় যে নেদারল্যান্ডস টিমের বিরুদ্ধে খেলেছিল ফ্রান্স তার থেকে এবারের ডাচ দল সম্পূর্ণ আলাদা। তাঁর কথায়, সেই সময় ডাচদের ৫-৬ জন গুরুত্বপূর্ণ ফুটবলার খেলতে পারেননি। এখন ছবিটা বদলেছে। তাই ডাচ টিম আগের থেকে শক্তিশালী।
সম্প্রতি প্যারিস সাঁ-জা ছেড়ে সরকারিভাবে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এমবাপে। এরপরেই তিনি জানিয়েছেন, ক্লাবের আপত্তিকে গুরুত্ব দিয়ে প্যারিস অলিম্পিক্স থেকে সরে যাচ্ছেন। নতুন ক্লাবে যোগ দেওয়ার আগে কোনওরকম অনভিপ্রেত ঘটনা চাইছেন না এমবাপে। এখনই তাঁর নাকে কোনও রকম অস্ত্রোপচার হবে না।












Click it and Unblock the Notifications