Kylian Mbappe: এমবাপকে দলে নিতে অলআউট ঝাঁপাল সৌদির ক্লাব, টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন!
রোনাল্ডো-মেসির পর এবার দলবদলের বাজারে আলোচনার কেন্দ্রবিন্দুতে এমবাপে। পিএসজি ছাড়ার আভাস দেওয়ার পর বিশ্বকাপে সোনার বুট জয়ী ফুটবলারকে দলে নিতে ঝাঁপিয়েছে একাধিক ক্লাব। এরমধ্যে রয়েছে সৌদি আরবের আল হিলালও। ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলারকে বিরাট আর্থিক প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
রোনাল্ডো আল নাসেরে যোগ দেওয়ার পরই সৌদি ফুটবলে নবজোয়ার এসেছে। ইউরোপীয় ফুটবলের অনেক তারকাই নাম লেখাচ্ছেন এই দেশের বিভিন্ন ক্লাবে। এবার এমবাপেকে দলে নিতে টাকার থলি নিয়ে নেমে পড়ল সৌদি আরবের ক্লাব আল হিলাল। রেকর্ড পরিমাণ অঙ্কের প্রস্তাব পাঠানো হয়েছে পিএসজির কাছে। সৌদির ক্লাবে প্রস্তাবে রাজী হলে বিশ্ব ফুটবলে নতুন রেকর্ড সৃষ্টি করবেন ফরাসি স্ট্রাইকার।

২০২৪ সালেই শেষ হয়ে যাচ্ছে চুক্তি। পিএসজিও তাঁদের এশিয়া সফরে এমবাপেকে দলে রাখেনি। তাঁরাও তারকা ফুটবলারকে অন্য ক্লাবের কাছে বিক্রি করে দিতে চায়। এই অবস্থায় এমবাপেকে লোভনীয় অফার দিয়েছে সৌদির আল হিলাল ক্লাব।
সূ্ত্রের খবর, এমবাপেকে দলে নেওয়ার জন্য ৩০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে আল হিলাল। যা ফুটবল বিশ্বের দলবদলে সব রেকর্ড ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট।
এমবাপের কাছে ২০২৪ সাল পর্যন্ত চুক্তি নবীকরনের জন্য পাঠিয়েছিল ক্লাব কর্তৃপক্ষ। তবে এমবাপে তা নবীকরন করেননি। এর পরেই এমবাপের ক্লাব ছাড়া নিয়ে জল্পনা বাড়ে। নয়া চুক্তি না হলে সামনের বছরেই ফ্রি এজেন্ট হয়ে যাবেন এমবাপে। অর্থাৎ তাঁকে দলে নিতে কোনও ট্রান্সফার ফি দিতে হবে না কোনও দলকে।

এমবাপেও প্রথমে ইউরোপের বাইরে সৌদিতে যেতে চাইছিলেন না। কারণ মেসি বা রোনাল্ডো ইউরোপ ছাড়ছেন ফুটবল কেরিয়ারের শেষ প্রান্তে এসেছে। সেখানে এমবাপে এখন মধ্যগগনে। কিন্তু এই নতুন লোভনীয় প্রস্তাবের পর কী করবেন সেটা এখনও জানা যায়নি।
এই ক্লাবটিই লিও মেসিকে নেওয়ার চেষ্টা করেছিল। তবে ফুটবল সমর্থকদের আশঙ্কা, এমবাপে সৌদির ক্লাবে যোগ দিলে নিশ্চিত ভাবেই তা ইউরোপীয় ফুটবলের কফিনে শেষ পেরেক হবে। কারণ মেসি-রোনাল্ডোর সঙ্গে এমবাপেও মুছে যাবেন ইউরোপীয় ফুটবলের আকাশ থেকে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications