Kylian Mbappe: রিয়াল মাদ্রিদে যোগ দিয়েই আবেগাপ্লুত এমবাপে, কত নম্বর জার্সি পরে মাঠে নামবেন ফরাসি অধিনায়ক?

Kylian Mbappe: কিলিয়ান এমবাপে পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন রিয়াল মাদ্রিদে। সেই ঘোষণা আগেই হয়ে গিয়েছিল। ইউরো কাপ মিটতেই এমবাপেকে বরণ করে নিল রিয়াল মাদ্রিদ।

সান্তিয়াগো বের্নাবিউয়ে এমবাপেকে স্বাগত জানাতে হাজির ছিলেন ৮০ হাজার ভক্ত। ছিলেন ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পিরেজ এবং রিয়ালের প্রাক্তন ফুটবলার তথা কোচ কিংবদন্তি জিনেদিন জিদান।

Kylian Mbappe

গত ৩ জুন এমবাপেকে নেওয়ার কথা ঘোষণা করেছিল রিয়াল মাদ্রিদ। আজ এমবাপে আবেগঘন বক্তব্য রাখতে গিয়ে ধন্যবাদ জানালেন ক্লাব প্রেসিডেন্টকে। এমবাপের পরনে ছিল ক্লাবের ৯ নম্বর জার্সি। এমবাপেকে দেখেই গ্যালারি মুখরিত হয়ে ওঠে তাঁর নামে জয়ধ্বনিতে।

স্টেডিয়ামে দেখানো হচ্ছিল নানা স্মরণীয় মুহূর্তের ছবি, ভিডিও। তার একটিতেই দেখা যায় জিনেদিন জিদানের সঙ্গে টিনএজার এমবাপেকে। সেই সময় জিদান এমবাপেকে রিয়াল মাদ্রিদের স্টেডিয়াম দেখতে আসার সুযোগ করে দিয়েছিলেন। আজ সেই জিদানও ছিলেন মঞ্চে, এমবাপেকে স্বাগত জানাতে।

টিনএজার এমবাপে যে ক্লাবে এসেছিলেন আজ তিনিই তারকা, দেশের অধিনায়ক। এমবাপে বলেনস আজ আমার কাছে এক অসাধারণ দিন। ছোটবেলা থেকেই মাদ্রিদে খেলার স্বপ্ন দেখেছি। আজ আমি এখানে। এটাই আমার কাছে অত্যন্ত বড় একটি বিষয়।

ক্লাব প্রেসিডেন্টের জন্যই তাঁর ছোটবেলার স্বপ্ন আজ পূরণ হয়েছে বলে তাঁকে বিশেষ ধন্যবাদ জানান এমবাপে। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন এমবাপের বাবা-মা। তাঁরাও আবেগাপ্লুত। এমবাপে বক্তব্য পেশের সময় তাঁর মায়ের চোখে জল নজর এড়ায়নি ফরাসি অধিনায়কের।

এমবাপের সঙ্গে আর্থিক চুক্তির বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি। তবে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, বার্ষিক ১৫ মিলিয়ন ইউরো বা ১৬.২ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তিতেই নতুন ক্লাবে সই করেছেন এমবাপে। পিএসজি ছেড়ে তিনি রিয়াল মাদ্রিদে এলেনষ।

এএস মোনাকো থেকে প্রথমে লোনে এবং পরে ২০১৭ সালে পিএসজির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। রেকর্ড সংখ্যক ২৫৬টি গোল রয়েছে পিএসজি জার্সিতে। তিনি ছ-বার লিগ ওয়ান খেতাব, তিনবার ফ্রেঞ্চ কাপ ও ২ বার লিগ কাপ জিতেছেন। লিগ ওয়ানে সবচেয়ে বেশি ৫ বার লিগ ওয়ান প্লেয়ার অব দ্য ইয়ার হয়েছেন।

জানা গিয়েছে, ১৪ বছর বয়সে এমবাপে রিয়াল মাদ্রিদ দেখতে এলেও তিনি মোনাকোর ইউথ আকাদেমিতে যোগদান করেছিলেন। ২০২১ সালেও এমবাপেকে নেওয়ার চেষ্টা করেছিল রিয়াল। টিনএজার এমবাপেকে নিতে ১৮০ মিলিয়ন ইউরো মোনাকোকে দিয়েছিল পিএসজি। সেই পরিমাণ অর্থ দিতে রাজি ছিল রিয়াল। যদিও সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে পিএসজি। এরপর এমবাপের সঙ্গে পিএসজির চুক্তি শেষ হতেই তিনি রিয়ালে সই করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+