Kylian Mbappe: বকেয়া অর্থ নিয়ে পিএসজি-এমবাপে সংঘাত চরমে, শুরু হতে পারে আইনি লড়াই
পিএসজির সঙ্গে সম্পর্কে ইতি টেনে চলতি মরশুমের শুরুতেই রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন এমবাপে। কিন্তু ফরাসি তারকার সঙ্গে তাঁর প্রাক্তন ক্লাবের সঙ্গে সংঘাত অব্যাহত। এবার এবার পিএসজি এবং রিয়াল মাদ্রিদের বর্তমান তারকা এমবাপের মধ্যে আইনি সংঘাত আরও চূড়ান্ত আকার ধারণ করতে পারে।
পিএসজিতে বোনাসের অর্থ বাবদ এখনও ৫৫ মিলিয়ন ইউরো পাওনা আছে এমবাপের। সেই টাকা চেয়েছেন ফরাসি তারকা। কিন্তু তা দিতে রাজী নয় পিএসজি। তাদের দাবি, খেলোয়াড়ের সঙ্গে সব হিসাব চুকিয়ে ফেলেছে তারা। বিষয়টি নিয়ে ফ্রেঞ্চ লিগ কমিটি আইনি কমিশন মধ্যস্থতার প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করেছেন এমবাপে। ফলে সংঘাত ক্রমেই বাড়ছে।

কিন্তু এমবাপে কোনওভাবেই এই শর্ত মানতে নারাজ। তিনি বকেয়া আর্থের দাবিতেই অনড় আছেন। এমবাপের টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, 'আইনি কমিশনে মধ্যস্থতার কথা বলা হয়েছে। কিন্তু খেলোয়াড়ের প্রতিনিধি বৈঠকের সময় (মধ্যস্থতার) সম্ভাবনা প্রত্যাখ্যান করেছেন। মধ্যস্থতার অর্থ হচ্ছে টাকা পরিশোধ না করার ঘটনাটি নথিভুক্ত হওয়ার দরকার হবে না, এবং সেটা পে স্লিপের বিশ্লেষণে সীমাবদ্ধ হয়ে যাবে।'
গত মরশুম শেষ হওয়ার পরে পিএসজি ছেড়ে রিয়ালে যোগ দিয়েছেন এমবাপ্পে। ফরাসি তারকার ছেড়ে যাওয়া জায়গায় একজন ফুটবলারকে আনতে চাচ্ছে পিএসজি। তাদের নজর এখন ইয়ামালের ওপর। ট্রান্সফার মার্কেটে বড় খবর প্রকাশ্যে আসছে। যেখানে বলা হচ্ছে পিএসজি-তে যোগ দিতে পারেন স্পেনের তরুণ তুর্কি। আসলে গত মরশুম শেষ হওয়ার পরে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন ফ্রান্সের এমবাপে। সেই জায়গায় এক জন ফুটবলারকে সই করাতে চাইছে পিএসজি। তাদের নজরে রয়েছেন ইয়ামাল।
বার্সেলোনার সঙ্গে ইয়ামালের চুক্তিতে রয়েছে। তাঁকে সই করাতে হলে বার্সোলানোকে আলাদা করে ৯০০০ কোটি টাকা দিতে হবে। কিন্তু স্পেনের ক্লাবের যা আর্থিক অবস্থা তাতে পিএসজি-র প্রস্তাবে রাজি হয়ে যেতে পারে তারা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications