বিরাট গর্বিত 'ভাই' সুনীলের জন্য, ভারতীয় ফুটবলের 'বড় ক্ষতি' বলে উপলব্ধি ভাইচুংয়ের, অবসরের কারণ ফাঁস ছেত্রীর

Sunil Chhetri: সুনীল ছেত্রী আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের দিনক্ষণ জানিয়ে দিয়েছেন আজ। ৬ জুন কলকাতায় কুয়েতের বিরুদ্ধে ম্যাচ খেলেই জাতীয় দল থেকে অবসর।

সুনীলের এই সিদ্ধান্ত জানার পরই বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া আসছে। বিরাট কোহলির সঙ্গে নিবিড় বন্ধুত্ব সুনীলের। তিনি লিখেছেন, ভাই সুনীলের জন্য গর্বিত।

Sunil Chhetri

ভাইচুং ভুটিয়ার সঙ্গে সুনীল ছেত্রীর জুটি উপভোগ করেছিলেন ফুটবলপ্রেমীরা। ভাইচুংয়ের অবসরের পর নেতৃত্বের ব্যাটন গিয়েছিল ছেত্রীর হাতে। আজ সেই সুনীলই ভারতীয় ফুটবলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে গিয়েছেন। আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোলদাতাদের তালিকায় সুনীল এখন মেসির পরেই, চতুর্থ স্থানে।

ভাইচুং বলেছেন, ভারতীয় ফুটবলের অন্যতম সেরা ফুটবলার হিসেবেই অবসর নিচ্ছেন সুনীল। ভারতীয় ফুটবলে তাঁর প্রভূত অবদান। ফলে তাঁর অবসর ভারতীয় ফুটবলের জন্য বড় ক্ষতি। তাঁর সঙ্গে সিনিয়র প্লেয়ার হিসেবে খেলতে পেরে আমি ভাগ্যবান।

ভাইচুংয়ের কথায়, যখন আমি সুযোগ পাই তখন আইএম বিজয়নকে সিনিয়র হিসেবে পেয়েছিলাম। পরে সুনীল ছেত্রী আসেন। এই দুই মহীরূহের সঙ্গে ভারতীয় ফুটবলের সেবা করার সুযোগ পেয়ে আমি সত্যিই ভাগ্যবান। উল্লেখ্য, ৩৯ বছরের সুনীল দেশের হয়ে দেড়শোটি ম্যাচ খেলে ৯৪টি গোল করেছেন। যুবরাজ সিং থেকে যুজবেন্দ্র চাহাল- সকলেই সোশ্যাল মিডিয়ায় কুর্নিশ জানিয়েছেন ছেত্রীকে।

সুনীল এআইএফএফকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, মাসখানেক ধরেই অবসরের কথা মাথায় ঘুরপাক খাচ্ছিল। অবশেষে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছলাম, যা সঠিক বলেই মনে হচ্ছে। কুয়েত ম্যাচ আমার কেরিয়ারে অন্যতম বড় ম্যাচ হতে চলেছে। ভারতীয় দলের ক্ষেত্রেও ম্যাচটির অপরিসীম গুরুত্ব। কুয়েতের বিরুদ্ধে ভালো খেলেই বিশ্বকাপ কোয়ালিফায়ারের তৃতীয় রাউন্ডে আমরা পৌঁছব, আশা রাখি।

১১ জুন কাতার ম্যাচের পর ভারতের সামনে সরকারিভাবে তৃতীয় রাউন্ডের দরজা খুলতে পারে। কিন্তু কেন তার আগেই অবসর? সুনীল দেশের স্বার্থকেই অগ্রাধিকার দিচ্ছেন। তিনি বলেন, ঘরের মাঠে জিতলে তৃতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা বাড়বে। যা আগে হয়নি। তাতে এশিয়ার সেরাদের বিরুদ্ধে খেলবে ভারত। আমার তৃপ্তি থাকবে, কেরিয়ারের শেষ গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতকে বিশ্বকাপ কোয়ালিফায়ারের তৃতীয় রাউন্ডে পৌঁছে দিতে পারলে।

কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত-কুয়েত ম্যাচ। যেখানে অনেক স্মরণীয় মুহূর্ত কাটিয়েছেন। ফলে সল্টলেক স্টেডিয়ামে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় নেওয়ার সুযোগ হাতছাড়া করতে চাননি সুনীল। ম্যাচটিতে ভালো কিছুর বিষয়ে আত্নবিশ্বাসী সুনীল। তিনি বলেন, কাতারের বিরুদ্ধে কিছু পয়েন্ট দরকার হলে সেটা আদায় করে নিতে পারবে আমাদের দল। গোটা দল প্রস্তুত। ফলে ৬ জুনই অবসরের সেরা সময়।

সুনীল নিশ্চিত তাঁর ১৯ বছরের কেরিয়ারে পরিবারের সকলেই খুশি। প্রথমে অবসর নেওয়ার সিদ্ধান্তের কথা যখন তাঁদের বলেন সুনীল, সকলেই শকড হন। যদিও তাঁর মধ্যেও যে লড়াই চলছে তা অনুভব করেন। সুনীল বলেন, দেশের হয়ে খেলা বন্ধ করতে কেউ চায় না। কিন্তু একটা সময়ে এসে সেটা করতেই। সিদ্ধান্ত নিতে আমার কোনও সমস্যা হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+