Kiss During World Cup: ‘কিস কাণ্ডে’ ইউ টার্ন স্প্যানিশ ফুটবল প্রেসিডেন্টের, চাপের মুখে চাইলেন ক্ষমা
বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণীর মঞ্চে দেশের মহিলা ফুটবলারকে চুম্বন করে বিতর্কে জড়ান স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান লুই রুবিয়ালেস। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন রুবিয়ালেস। স্পেনের খেলোয়াড়দের একে একে গলায় পদক পরিয়ে দিচ্ছিলেন তিনি। সেখানেই মিডফিল্ডার জেনিফার হারমোসো জড়িয়ে ধরে ঠোঁটে চুমু দেন স্পেনের ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) প্রধান।
এই ঘটনায় প্রবল বিতর্ক শুরু হয়, একজন মহিলা ফুটবলারকে প্রকাশ্যে যেভাবে চুম্বন করেন লুই রুবিয়ালেস, তাতে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় দেশের ফুটবল ফেডারেশনকে। চাপে মুখে পড়ে অবশেষে গোটা ঘটনার জন্য ক্ষমা চাইতে বাধ্য হলেন স্পেনের ফুটবল ফেডারেশনের প্রধান।

সিডনিতে গত রোববার ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় স্প্যানিশ মহিলা দল। এরপরই ওই বিতর্কিত কাণ্ড ঘটান লুই রুবিয়ালেস। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুই দলের খেলোয়াড়দের পদক তুলে দেওয়ার জন্য মঞ্চে তাঁকে আমন্ত্রণ জানানো হয়। সেখানেই বিতর্কিত চুম্বন করেন। তাঁর কিস-সা নিন্দিত হয় গোটা বিশ্বে।
President of the Spanish Football Federation, Luis Rubiales, Kissed Jenni Hermoso, striker of Spain. Weird 😲#WHUCHE Enzo #Asake02Arena #SpainVsEngland Ward Prowse Mudryk pic.twitter.com/o0AHerreIS
— Olamide Not Baddo (@Iam_Olamide10) August 20, 2023
বিশ্বকাপ ফাইনালের, ঠোঁটে-ঠোঁটে আজব 'কিস'সা নিয়ে সর্বত্র আলোচনা চলছে। তেমনই সভাপতির নিন্দাতেও সরব হয়েছে ফুটবলমহল। যাঁকে চুম্বন করেন সেই ফুটবলার হারমোসো প্রাথমিকভাবে গোটা ঘটনার সমালোচনা করেন! চুম্বনের ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে। দেদারে হয়েছে শেয়ার।
যাঁকে চুমু খাওয়া নিয়ে এত বিতর্ক সেই ফুটবলার হারমোসোও প্রথমটায় বলেছিলেন, তিনি ভাল ভাবে নেননি ব্যাপারটা। পরে অবশ্য বলেছিলেন রুবিয়ালেস তাঁদের স্নেহ করেন। এই চুম্বন আসলে স্নেহের প্রতিফলন। কিন্তু বিভিন্ন জায়গা থেকে ধেয়ে আসা সমালোচনার প্রেক্ষিতে রুবিয়ালেস ক্ষমা চাইতে বাধ্য হলেন।
No le deseo a nadie lo que estoy viviendo
— Luis Rubiales (@elrubi77) August 21, 2023
Es un acoso y derribo constante...
Pero no podréis conmigo
El poder del amor y la felicidad lo puede todo
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে রুবিয়ালেস বলেন, 'আমার কাছে ক্ষমা চাওয়া এবং এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া ছাড়া আর কোনও উপায় নেই। এরপর থেকে ফেডারেশনের প্রতিনিধিত্ব করার সময় আমাকে আরও সতর্ক থাকতে হবে। অবশ্যই আমি ভুল করেছি। আমাকে তা স্বীকার করতেই হবে।'

একইসঙ্গে তিনির উল্লেখ করেন, ' জয় উপভোগ করার চরম মুহূর্তে কোনও অসৎ উদ্দেশ্য ছাড়াই এইরকম পরিস্থিতির হয়েছে। আমি গোটা বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখছি। তবে বাইরে এই ঘটনাটা কে নিয়ে একটা বিতর্কের সৃষ্টি করা হচ্ছে।' এই ঘটনায় সমালোচনায় সরব হন স্পেনের মন্ত্রীরাও। এই ঘটনা যে স্প্যানিশ সংস্কৃতির বিরোধী তাও উল্লেখ করা হয়। তাই বিতর্ক যেন মিটেও মিটছে না।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications