Kevin De Bruyne: চোট কাটিয়ে হালান্ডের প্রত্যাবর্তন, কঠিন ম্যাচের আগে সিটি আরও শক্তিশালী হবে, আশাবাদী কেভিন
ইতিহাদ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের বার্নলির বিরুদ্ধে ম্যাচে ৩-১ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল। এই জয়ের রাতে সিটির জন্য ম্যাচটি বিশেষ আরও একটি কারণে। চোটের কারণে দীর্ঘদিন বাইরে থাকার পর এই ম্যাচে ফিরলেন আর্লিং হলান্ড। চোট আঘাতের সমস্যা কাটিয়ে আবার পূর্ণশক্তিতে ফিরছে ম্যান সিটি। জয়ের সঙ্গে এই বিষয়টিকেও ইতিবাচক দিক হিসাবে দেখছেন কেভিন দ্য ব্রুইনা।
মরশুমের প্রায় মাঝপথ পেরিয়েছে। কিন্তু মাঝের কিছুটা সময় চোট আঘাতের সমস্যায় পড়ে স্কাই ব্লুজরা। এরফলে ইপিএলের চ্যাম্পিয়নশিপের লড়াইয়েও কিছুটা পিছিয়ে আছে সিটি। আপাতত লিগ শীর্ষে থাকা লিভারপুরের সঙ্গে তাদের পয়েন্টের পার্থক্য ৫। যদিও দল আবার পূর্ণশক্তি ফিরে পাওয়া দলকে নিয়ে আশাবাদী ব্রুইনা।
লিভারপুর, আর্সেনালের বিরুদ্ধে কঠিন ম্যাচ খেলার আগে দলের সবাই পুরো ফিট হয়ে উঠেছেন, একমাত্র ডিফেন্ডার অ্যাকেঞ্জি ছাড়া। এই বিষয়ে বেলজিয়ান তারকা বলেন, 'চোট পাওয়া ফুটবলারদের ফিট হয়ে উঠাটা খুব ভালো দিক। আমি আশা করছি অ্যাকেঞ্জিও খুব তাড়াতাড়ি ফিট হয়ে উঠবেন। মরসুমের প্রথমবার দলের সবাই ফিট এবং খেলার মতো অবস্থায় আছেন।'একইসঙ্গে ব্রুইনা উল্লেখ করেছেন, 'দলের সবাই ফিট থাকলে প্রথম একাদশে স্থান পাওয়ার জন্য সুস্থ প্রতিযোগিতা হবে। রিজার্ভ বেঞ্চে নামী তারকা থাকলে দলের শক্তি অনেরকটাই বৃদ্ধি পায় এবং কোচের হাতে বিকল্প বাড়ে।'
সিটির হুলিয়ান আলভারেস। বুধবার ছিল তার জন্মদিন। জন্মদিনটা দারুণ ভাবে পালন করলেন তিনি। ম্যাচের শুরুর দিকে দুবার জালে বল পাঠিয়ে ম্যানচেস্টার সিটির জয় নিশ্চিত করলেন। লিগ টেবিলের অবনমন অঞ্চলের দল বার্নলিকে অনায়াসে হারিয়ে জয়ের ধারা ধরে রাখল ম্যানচেস্টার সিটি।
সিযির হয়ে তৃতীয় গোলটি করেন রদ্রি। লিগে টানা চতুর্থ জয় পেল সিটি, টানা অপরাজিত রইল ছয় ম্যাচে। ২১ ম্যাচে ১৪ জয় ও ৪ ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে স্কাই ব্লুজরা।
You love to see it! @ErlingHaaland pic.twitter.com/JW6GKEc6KZ
— Manchester City (@ManCity) February 1, 2024
গত মরশুমে ইংলিশ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন আলভারেস। এই মরশুমেও তিনি দারুণ ছন্দে আছেন। সময়ে
র সঙ্গে পরিণত হয়ে উঠছেন আরও। পারফরম্যান্স দিয়েই তিনি আদায় করে নিলেন গুয়ার্দিওলার স্তুতি।
ম্যান সিটি কোচ আর্জেন্টাইন তারকাকে নিয়ে বলেছেন, "তার যে বয়স, এই বয়সে প্রিমিয়ার লিগে তার যে পরিসংখ্যান, দলে যেভাবে সে অবদান রাখে, সে সত্যি বলতে অবিশ্বাস্য।"













Click it and Unblock the Notifications