জ্বলে উঠলেন কেভিন দে ব্রুনেই, এএফসি বার্নমাউথকে ৪-০ গোলে হারাল ম্যাঞ্চেস্টার সিটি

ম্যানচেষ্টার, ১৮ সেপ্টেম্বর : কেভিন দে ব্রুনেইয়ের অসাধরণ পারফরম্যান্সে ভর করে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় এএফসি বার্নমাউথকে ৪-০ গোলে হারাল ম্যাঞ্চেস্টার সিটি। শনিবার রাতে ইটিহাড স্টেডিয়ামে এই ম্যাচটি হয়েছিল।

এদিন সমর্থকরা এফ-র তরফে নিষিদ্ধ হওয়ায় সার্জিও আগুয়েরোর খেলা উপভোগ করতে পারেননি। অন্যদিকে আঘাত লাগার কারণে খেলতে পারেননি মিডফিল্ডার ডেভিড ডিসিলভা। [২-১ ব্যবধানে ইংলিশ ডার্বির প্রথম ম্যাচ জিতল ম্যাঞ্চেস্টার সিটি]

জ্বলে উঠলেন কেভিন দে ব্রুনেই, এএফসি বার্নমাউথকে ৪-০ গোলে হারাল ম্যানচেস্টার সিটি

১৫ মিনিটের মাথায় ফ্রি কিক থেকে দুরন্ত গোল আসে। এরপর তরুণ স্ট্রাইকার কেলেচি আহিয়েনাচো বলকে গোলবক্সের মধ্যে পাঠান।

এদিনের ম্যাচে প্রথম থেকেই বেশ নড়বড়ে দেখিয়েছিল এএফসিকে। মাঞ্চেস্টার সিটির মতো হাইটেনশন ম্যাচে পায়ে বলই ধরতে পারেনি এএফসির ফুটবলাররা।

খেলার দ্বিতীয়ার্ধের রাহিম স্টারলিং গোলের ব্যবধান আরও বাড়িয়ে দেন। তৃতীয় গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল। শেষ গোলটি করেন ইলকেই গুন্দোগান। তবে তার জন্য ব্রুনেইয়ের অসাধারণ পাসটার কথা উল্লেখ না করলে অন্যায় হবে।

উল্লেখ্য এখনও পর্যন্ত একটাও ম্যাচে হারেনি বা ড্র করেনি ম্যাঞ্চেস্টার সিটি। প্রথম ৫টি ম্যাচের প্রত্যেকটি জিতে স্কোরবোর্ডে পুরো ১৫ পয়েন্ট নিয়েই শীর্ষে রয়েছে তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+