আইএসএলে ফের হার এসসি ইস্টবেঙ্গলের, কেরালা ব্লাস্টার্সের জয়সূচক গোল সিপোভিচের
আইএসএলে ফের টানা দ্বিতীয় পরাজয়ের সম্মুখীন হলো এসসি ইস্টবেঙ্গল। মারিও রিভেরার দলকে আজ তিলক ময়দানে ১-০ গোলে হারাল কেরালা ব্লাস্টার্স। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৪৯ মিনিটে জয়সূচক গোলটি করেন এনেস সিপোভিচ। দ্বিতীয়ার্ধে লাল হলুদের সহজতম সুযোগটি নষ্ট করেন ফ্রান সোটা। কুলিং ব্রেকের পর একাধিক পরিবর্তন করেও পরাজয় এড়ানো যায়নি।

প্রথমার্ধে দুই দলই সুযোগ তৈরি করলেও গোলমুখ খুলতে পারেনি। ১৩ মিনিটে আদ্রিয়ান লুনার বাড়ানো বলকে জালে জড়াতে ব্যর্থ হন কেরালার জর্জ পেরেরা দিয়াজ। হীরা মণ্ডল ক্লিয়ারেন্স করতে ব্যর্থ হওয়া সত্ত্বেও সাহাল সামাদ গোল করার সুযোগ হাতছাড়া করেন। ৪২ মিনিটে ভালো সুযোগ পেয়েছিল লাল হলুদ। আন্তোনিও পেরোসেভিচ গোলের কাছে দারুণ পাস বাড়ালেও তা জালে জড়াতে পারেননি রাহুল পাসওয়ান। প্রথমার্ধে খেলার ফল ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল পাওয়ার তাগিদ দেখাতে থাকে কেরালা ব্লাস্টার্স। কর্নারে মাথা ছুঁইয়ে কেরালাকে ৪৯ মিনিটের মাথায় এগিয়ে দেন সিপোভিচ, মহম্মদ রফিক মার্কার থাকলেও স্রেফ উচ্চতাকে কাজে লাগিয়ে জয়সূচক গোলটি করে যান তিনি।
.@KeralaBlasters' midfield engine, @puitea_7 is tonight's Hero of the Match for his standout performance that included a vital 🅰️ssist! 🎯🚂 #KBFCSCEB #HeroISL #LetsFootball pic.twitter.com/WOLG3it6TH
— Indian Super League (@IndSuperLeague) February 14, 2022
এরপরও গোল পেতে মরিয়া লড়াই চালাতে থাকে কেরালা। ৬৯ মিনিটে দিয়াজের শট রুখে দেন এসসি ইস্টবেঙ্গলের গোলরক্ষক শঙ্কর রায়। এর কিছু পরেই সমতা ফেরানোর ভালো সুযোগ তৈরি করেছিলেন পেরোসেভিচ। তাঁর ভলি অনবদ্য দক্ষতায় রুখে দেন প্রভসুখন গিল। একসঙ্গে কয়েকটি পরিবর্তন লাল হলুদের সমতা ফেরানোর আশা জাগাচ্ছিল। কিন্তু ৮২ মিনিটে সহজতম সুযোগ নষ্ট করেন সোটা। প্রতি আক্রমণে গিয়ে পেরোসেভিচের শট প্রতিহত হয়ে জমা পড়েছিল সোটার পায়ে। কিন্তু তিনি তিন কাঠিতে বল রাখতে পারেননি। নির্ধারিত সময়ের পর ৬ মিনিট ইনজুরি টাইম দেন রেফারি। কিন্তু ওয়াহেংবাম লুওয়াং চেষ্টা চালিয়েও সমতা ফেরাতে পারেননি।
Fran Sota was inches away from rescuing a point for @sc_eastbengal! 🤏😮#KBFCSCEB #HeroISL #LetsFootball #ISLMoments pic.twitter.com/zlCeeEmnnl
— Indian Super League (@IndSuperLeague) February 14, 2022
কেরালা ব্লাস্টার্স তিন পয়েন্ট নিশ্চিত করে পয়েন্ট তালিকার চারে উঠে এলো। ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তারা এখন তিনে। হায়দরাবাদ এফসি ও এটিকে মোহনবাগানের পরেই। ১৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এসসি ইস্টবেঙ্গল রয়েছে দশম স্থানে। এসসি ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ মুম্বই সিটি এফসির বিরুদ্ধে পরের সপ্তাহের মঙ্গলবার। শনিবার এটিকে মোহনবাগানের সঙ্গে লড়াই কেরালা ব্লাস্টার্সের।












Click it and Unblock the Notifications