Kalinga Super Cup 2024: কলিঙ্গ সুপার কাপ ফাইনালের আগে ইস্টবেঙ্গলের অস্বস্তি পরিসংখ্যানে, কেমন হবে প্রথম ১১?
Kalinga Super Cup 2024: কলিঙ্গ সুপার কাপের ফাইনালে কাল ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ওডিশা এফসির মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। ওডিশা নামবে খেতাব দখলে রাখার লড়াইয়ে।
ইস্টবেঙ্গলের টার্গেট ১২ বছর পর ট্রফি ঘরে তোলা। ২০১৮ সালের সুপার কাপে রানার-আপ হয়েছিল লাল হলুদ। এবার ট্রফির লক্ষ্যে শক্তি বাড়িয়েই নামবে কার্লেস কুয়াদ্রাতের দল।

গত বছরের ডুরান্ড কাপের ফাইনালে উঠে মোহনবাগান সুপার জায়ান্টের কাছে পরাস্ত হয়েছিল। যদিও নতুন বছরে ট্রফির খরা মেটার আশা নিয়েই মাঠ ভরাতে প্রস্তুত লাল হলুদ সমর্থকরা। চলতি সুপার কাপে মোহনবাগান সুপার জায়ান্টকে হারানোই উজ্জীবিত করেছে ইস্টবেঙ্গলকে।
ফাইনালে কী ফলাফল হবে তা আগাম বলা যায় না। বিশেষ করে দুই দলই যখন দারুণ ছন্দে রয়েছে। তবে পরিসংখ্যান ও সাম্প্রতিক পারফরম্যান্সের নিরিখে ওডিশা এফসি সামান্য এগিয়ে থেকেই শুরু করবে। চলতি আইএসএলে অবশ্য ইস্টবেঙ্গল-ওডিশা এফসি দ্বৈরথ গোলশূন্যভাবে শেষ হয়েছিল।
আইএসএল, এএফসি কাপ ও সুপার কাপ ধরলে ওডিশা এফসি ১৫টি ম্যাচে অপরাজেয়। তার মধ্যে জিতেছে ১৩টিতে। আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সাতটি দ্বৈরথের মধ্যে পাঁচটিতেই জিতেছে ওডিশা এফসি, একটিতে জিতেছে ইস্টবেঙ্গল। একটি ম্য়াচ ড্র হয়েছে। তবে এই পরিসংখ্যান মাথায় না রেখেই শ্রেষ্ঠত্ব বজায়ের লক্ষ্যে ঝাঁপাবে দুই শিবির।
ইস্টবেঙ্গল চলতি টুর্নামেন্টে হায়দরাবাদ এফসিকে ৩-২, শ্রীনিদি ডেকানকে ২-১, মোহনবাগান এসজিকে ৩-১ গোলে হারিয়েছে। সেমিফাইনালে জামশেদপুর এফসিকে হারিয়েছে ২-০ গোলে। ওড়িশা এফসি গ্রুপ পর্বে বেঙ্গালুরু এফসিকে ১-০, ইন্টার কাশীকে ৩-০ ও এফসি গোয়াকে ৩-২ গোলে হারায়। সেমিফাইনালে ১-০ গোলে হারিয়েছে মুম্বই সিটি এফসিকে।
ইস্টবেঙ্গলের পজিটিভ দিক অবশ্যই এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল করা। তাছাড়া এই টুর্নামেন্টে বেশি সংখ্যক বিদেশি খেলানো যায়। ফলে বিদেশিদের পারফরম্যান্স ফারাক গড়ে দিতেই পারে। ইস্টবেঙ্গল ফাইনালের আগে শক্তি বাড়িয়েছে নওরেম মহেশ ও লালচুংনুঙ্গা দলের সঙ্গে যোগ দেওয়ায়। কাল সন্ধ্যা সড়ে ৭টা থেকে ফাইনাল দেখা যাবে স্পোর্টস ১৮ নেটওয়ার্কের চ্যানেল ও জিও সিনেমা অ্যাপে।
ইস্টবেঙ্গল দল নামাতে পারে ৪-৩-৩ ছকে। প্রথম একাদশ হতে পারে এরকম- প্রভসুখন গিল (গোলকিপার), মহম্মদ রাকিপ, হোসে পার্দো, হিজাজি মাহের, নিশু কুমার, সাউল ক্রেসপো, অজয় ছেত্রী, সৌভিক চক্রবর্তী, ক্লেইটন সিলভা, হাভিয়ের সিভেরিও, নন্দকুমার সেকার।
ওডিশা এফসি দল নামাতে পারে ৪-৪-২ ছকে। সম্ভাব্য প্রথম একাদশ- লালথুয়ামাউইয়া রালতে (গোলকিপার), আমে রানাওয়াড়ে, নরেন্দর গেহলট, কার্লোস ডেলগাডো, জেরি লালরিনজুয়ালা, লালথাথাঙ্গা, আহমেদ জাহু, অনিকেত যাদব, রয় কৃষ্ণ, দিয়েগো মরিসিও, ইসাক ভানলালরুয়াতফেলা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications