Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kalinga Super Cup 2024: সুপার কাপে কলকাতা ডার্বি ভুবনেশ্বরে, হাতের কাছে রাখুন ইস্ট-মোহন দ্বৈরথের পরিসংখ্যান

Kalinga Super Cup 2024: সুপার কাপের নাম হয়েছে কলিঙ্গ সুপার কাপ। আর তাতে এবারই প্রথম হতে চলেছে কলকাতা ডার্বি। কাল ভুবনেশ্বরে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট।

ইস্টবেঙ্গল কালকের ডার্বি ড্র করলেই চলে যাবে শেষ চারে। বিদায় নিশ্চিত হয়ে যাবে সবুজ মেরুনের। আবার মোহনবাগান সুপার জায়ান্ট জয় ছিনিয়ে নিলে ইস্টবেঙ্গল বিদায় নেবে, সেমিফাইনালে যাবে সবুজ মেরুন।

Kalinga Super Cup 2024: সুপার কাপে কলকাতা ডার্বি ভুবনেশ্বরে

ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান দ্বৈরথ পরিচিত বড় ম্যাচ, ডার্বি বা কলকাতা ডার্বি নামে। ইস্টবেঙ্গল কখনও বড় ম্যাচ খেলেছে ইমামি ইস্টবেঙ্গল নামে। আবার মোহনবাগান খেলেছে এটিকে মোহনবাগান, কিংবা মোহনবাগান সুপার জায়ান্ট নামে। সামগ্রিকভাবে ডার্বি পরিসংখ্যানে অবশ্য পাল-তোলা নৌকার চেয়ে এগিয়ে রয়েছে লাল হলুদ।

ইস্টবেঙ্গল ক্লাবের তরফে পরিসংখ্যানবিদ পারিজাত মৈত্রর তথ্য অনুযায়ী, বিভিন্ন বড় টুর্নামেন্ট মিলিয়ে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মোট দ্বৈরথের সংখ্যা ৩২৮টি। অর্থাৎ কালকের বড় ম্যাচ বড় টুর্নামেন্টগুলির নিরিখে ৩২৯তম কলকাতা ডার্বি। ইস্টবেঙ্গল জিতেছে ১২৪টিতে, মোহনবাগানের জয় ৯৮টিতে, ১০৭টি ম্যাচ ড্র হয়েছে।

ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলে ৬টি ম্যাচের সব কটিতেই ইস্টবেঙ্গলকে হারিয়েছে সবুজ মেরুন ব্রিগেড। আই লিগের বড় ম্যাচে ইস্টবেঙ্গল ২৫টির মধ্যে ৭টিতে জিতেছে, মোহনবাগান জিতেছে ১০টিতে, ড্র ৮টি। জাতীয় লিগে ২০টি দ্বৈরথে ১০টিতে জিতেছে লাল হলুদ, পাঁচটিতে জিতেছে মোহনবাগান, ড্র হয়েছে ৫টি।

ফেডারেশন কাপে ২২টি বড় ম্যাচে ৮টিতে জিতেছে ইস্টবেঙ্গল, ৬টিতে মোহনবাগান, ৮টি ম্যাচ ড্র হয়েছে। আইএফএ শিল্ডে ৪১ বার কলকাতার দুই প্রধানের দ্বৈরথ হয়েছে। ২১টিতে জিতেছে ইস্টবেঙ্গল, মোহনবাগান জিতেছে সাতটিতে, ১৩টি ড্র। কলকাতা লিগের ডার্বিতে ১৬১-র মধ্যে ইস্টবেঙ্গলের জয় ৫৫টিতে, ৪৭টিতে জিতেছে মোহনবাগান, ড্র ৬০টি।

ডুরান্ড কাপে গত বছর প্রথম সাক্ষাতে ইমামি ইস্টবেঙ্গল ১-০ গোলে হারিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টকে। ফাইনালে একই স্কোরলাইনে বদলা নেয় মোহনবাগান এসজি। ডুরান্ড কাপের ডার্বিতে ইস্টবেঙ্গল ২২টির মধ্যে জিতেছে ৯টিতে, ৮টিতে জিতেছে মোহনবাগান, ড্র হয়েছে ৫টি ম্যাচ।

রোভার্স কাপে ১২টির মধ্যে ইস্টবেঙ্গল ও মোহনবাগান চারটি করে ম্যাচে জিতেছে, ড্র হয়েছে চারটি ম্যাচ। অল এয়ারলাইন্স গোল্ড কাপে ১০টির মধ্যে লাল হলুদের জয় সাতটিতে, ১টিতে জিতেছে মোহনবাগান, ২টি ম্যাচ ড্র হয়েছে। ডিসিএম ট্রফির একমাত্র সাক্ষাতে ইস্টবেঙ্গল ও সিসরস কাপে ২টি সাক্ষাতের দুটিতেই জেতে সবুজ মেরুন।

ম্যাকডাওয়েল কাপে ২টি দ্বৈরথে দুই দলই জিতেছে একটি করে ম্যাচ। বরদলুই ট্রফিতে একবারই কলকাতা ডার্বি হয়েছিল, যা ড্র হয়ে যায়। দার্জিলিং গোল্ড কাপে তিনটি সাক্ষাতে একটি করে ম্যাচে জেতে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ড্র হয় ১টি ম্যাচ। বড়-ছোট সবমিলিয়ে দুই প্রধানের দ্বৈরথ হয়েছে ৩৯৫টি। ইস্টবেঙ্গল জিতেছে ১৪১টিতে, মোহনবাগানের জয় ১২৮টিতে, ড্র হয়েছে ১২৬টি ম্যাচ।

এই পরিসংখ্যানে একটি বিষয় উল্লেখযোগ্য। কলিঙ্গ কাপে একবারই ইস্টবেঙ্গল-মোহনবাগান দ্বৈরথ হয়েছিল। যাতে শেষ হাসি হাসে লাল হলুদ। এবার কলিঙ্গ সুপার কাপের কী ফলাফল হয় তা জানতে আর কয়েক ঘণ্টার অপেক্ষা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+