Jurgen Klopp: আর্সেনাল ম্যাচের আগে সিটিকে নিয়েই অঙ্ক কষছেন ক্লপ, হালান্ডদের কেন সমীহ লিভারপুলের কোচের?
ইপিএলের শীর্ষে থাকলেও ম্যাঞ্চেস্টার সিটিকে সমীহ করছেন লিভারপুল ম্যানেজার জুর্গেন ক্লপ। সাপ লুডোর লিগে ৫ পয়েন্টের ব্যবধান কখনই নিরাপদ নয়। যেভাবে চোট আঘাতের সমস্যা কাটিয়ে উঠে পূর্ণশক্তিতে সিটি খেলতে নামছে তাতে কোনও রকম আত্মতুষ্টির জায়গা নেই লিভারপুলের কাছে। আর্সেনালের বিরুদ্ধে কঠিন ম্যাচে খেলতে নামার আগে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না লিভারপুল কোচ জুর্গেন ক্লপ।
লিভারপুল কোচ ক্লপ জানিয়েছেন যে এই মরসুমে প্রিমিয়ার লিগের বাকি প্রতিটি ম্যাচ জেতার জন্য তার দলের উপর চাপ রয়েছে কারণ ম্যানচেস্টার সিটির সঙ্গে ৮ পয়েন্টের লিড যথেষ্ট হবে না। তাই প্রতিটি ম্যাচ জিতে শীর্ষস্থান ধরে রাখার কথাই ফুটবলারদের বলছেন ক্লপ। একটি ম্যাচে কোনও রকম অঘটন ঘটলেই বিপদে পড়তে হবে তাঁর দলকে।
আর্সেনাল ম্যাচের আগেরদিন ক্লপ বলেছেন, আমি কি ড্রেসিংরুমে ছেলেদের কাছে গিয়ে বলব, 'আর্সেনালের বিপক্ষে জিতলে আমাদের আর সিটির মধ্যে আট পয়েন্টের ব্যবধান হবে। সবাই এটা জানে। যদি আমরা হেরে যাই তবে আমরা দুই পয়েন্ট এগিয়ে থাব (যদি সিটি তাদের খেলা যেমন দাঁড়িয়ে থাকে) তবে সিটি যদি পরের ম্যাচে জয় পায় তখন পয়েন্ট টেবলের অবস্থান পাল্টে যেতে পারে।'জুর্গেন ক্লপের দল এবারের লিগে এখনও পর্যন্ত মাত্র একবার হেরেছে। এই পরিস্থিতিতে আমরা শুধু আমাদের যা করতে হবে তার উপর ফোকাস করি। ক্লপের বক্তব্য,"আমি মনে করি বছরের পর বছর ধরে আমরা যা শিখেছি তা হল আপনি যদি সিটির কাছাকাছি থাকতে চান তবে আপনার সমস্ত ম্যাচেই জিততে হবে কারণ তারা সব কিছু করতে পারে।'
জুর্গেন ক্লপ একইসঙ্গে বলেছেন,"এটি এমন সময় যেখানে সিটি আধিপত্য বিস্তার করছে ইংল্যান্ডের ফুটবলে। তারা অবিশ্বাস্য ফুটবল খেলছে এবং সম্ভবত তারা নিজেদের সেরা মরশুম খেলছে কিনা সেটা সময়ই বলবে। শেষ মরশুমে তারা যে পারফরম্যান্স করেছে তাতে আমাদের সতর্ক থাকতেই হবে।'
এর পাশাপাশি ক্লপ উল্লেখ করেছন, আমরা খুব ভালো খেলেছি চলতি মরশুমে এবং এই মুহূর্তে সিটির থেকে ৫ পয়েন্ট এগিয়ে আছি। যারা আমাদের উপরে মরশুম শেষ করতে চায় তাদের জন্য আমরা এটিকে যতটা সম্ভব কঠিন করার চেষ্টা করব।"
পায়ে চোট পাওয়া স্ট্রাইকার ডারউইন নুনেজের আর্সেনাল ম্যাচে খেলা নিয়ে প্রশ্ন আছে। লিভারপুল প্রায় পূর্ণ শক্তির দিকেই এগোচ্ছে। ফিটনেসের দিক থেকে ফিরে এসেছে শুধুমাত্র মহম্মদ সালাহ (হ্যামস্ট্রিং) এবং ওয়াতারু এন্ডো (এশিয়ান কাপ) স্বল্প সময়ের জন্য এখনও অনুপলব্ধ।
এখনও পর্যন্ত ২২ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে আছে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা ম্যান সিটির থেকে ৫ পয়েন্টে এগিয়ে আছে তারা। ৯ বছরের সম্পর্ক শেষ হতে চলেছে চলতি মরশুম শেষেই। কোচ জুর্গেন ক্লপ লিভারপুর কোচের দায়িত্ব ছাড়ছেন মরশুম শেষেই। বিদায় বেলায় ইপিএল ট্রফিটা জেতাই লক্ষ্য তাঁর।













Click it and Unblock the Notifications