অবশেষে সুখবর! জুভেন্তাসের জার্সিতে কবে মাঠে নামবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?

অবশেষে সুখবর! জুভেন্তাসের জার্সিতে কবে মাঠে নামবেন রোনাল্ডো?

সব কিছু ঠিকঠাক থাকলে করোনা উদ্বেগ কাটিয়ে জুনের দ্বিতীয় সপ্তাহে রোনাল্ডো ভক্তদের প্রতীক্ষার অবসান হতে চলেছে। ভাইরাস সংক্রমণের কারণে ফুটবল বন্ধের পর দীর্ঘ বিরতি কাটিয়ে মাঠে ফিরছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

করোনা উদ্বেগ কাটিয়ে ফুটবলযজ্ঞ শুরু

করোনা উদ্বেগ কাটিয়ে ফুটবলযজ্ঞ শুরু

১৬ মে জার্মানির বুন্দেসলিগা দিয়ে করোনা পরবর্তী সময়ে ফুটবলের দামামা বেজে গিয়েছে। এবার ইতালির সিরি এ লিগের ঢাকে কাঠি পড়ার অপেক্ষা। তার আগে কোপা ইতালিয়ার সেমিফাইনালের ফিরতি পর্বের ম্যাচে রোনাল্ডোকে মাঠে দেখা যাতে পারে।

কবে মাঠে ক্রিশ্চিয়ানো

কবে মাঠে ক্রিশ্চিয়ানো

ক্যালেন্ডারের তারিখে টিক মেরে রেখে নিন। নতুন করে কোনও সমস্যা না হলে ১৩ জুন কোপা ইতালিয়ার সেমিফাইনালের ফিরতি ম্যাচে জুভেন্তার্সের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

প্রথম ম্যাচে রোনাল্ডোর প্রতিপক্ষ

প্রথম ম্যাচে রোনাল্ডোর প্রতিপক্ষ

করোনা পরবর্তী সময়ে ফুটবলে কামব্যাকে ক্রিশ্চিয়ানোর প্রতিপক্ষ এসি মিলান। ১৪ জুন নাপোলি ও ইন্টার মিলান সেমিফাইনালের ম্যাচ খেলবে। ফাইনালে উঠলে ১৭ জুন ফের রোনাল্ডোকে জুভেন্তাসের জার্সিতে ম্যাচ নামতে দেখা যাবে।

কবে শুরু সিরি এ

কবে শুরু সিরি এ

২০ জুন সিরি এ লিগ শুরু হওয়ার কথা রয়েছে। তবে লিগের পরবর্তীয় সূচি নিয়ে এখনও তথ্য জানানো হয়নি। ইতালির ফুটবল ফেডারেশনের সঙ্গে বৈঠকের পর সেদেশের ক্রীড়ামন্ত্রী ভিনচেঞ্জো স্পোদাফোরো জানিয়ে দেন আগামী ২০ জুন ফিরবে সিরি এ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+