Israel: ইজরায়েলের ফুটবল সমর্থকদের উপর হামলা নেদারল্যান্ডসে, কড়া প্রতিক্রিয়া দুই দেশের

ইজরায়েলের ফুটবল সমর্থকদের ঘটনা ঘট‌ল নেদারসল্যান্ডসে। বৃহস্পতিবার রাতে আমস্টারডামের জোহান ক্রুইফ এরিনাতে ইসরায়েলের ফুটবল ক্লাব ম্যাকাবি তেল আবিব ও অ্যাজাক্স আমস্টারডামের মধ্যে ইউরোপা লিগের খেলা ছিল। সেই ম্যাচ শেষেই ঘটল অপ্রীতিকর ঘটনা। ম্যাচ শেষে স্টেডিয়াম সংলগ্ন এলাকায় সংঘর্ষ শুরু হয়। ইজরায়ালের সমর্থকদের উপর হামলা চালানো হয়।

বিগত কয়েক বছর ধরে নেদারল্যান্ডস জুড়ে ইহুদি বিদ্বেষ বাড়তে থাকে। মূলত গাজা যুদ্ধ হওয়ার পর থেকেই নেদারল্যান্ডস জুড়ে ইহুদি বিদ্বেষ তৈরি হয়। একাধিক ইহুদি সংগঠনকে হুমকি দেওয়া হয়। তবে বৃহস্পতিবার রাতে ফুটবল ম্যাচ শেষে যে ঘটনা ঘটল তা চরম নিন্দনীয়। দুই দেশের পক্ষ থেকেই এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে।

সমাজ মাধ্যমে একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে এই ঘটনার। সেখানে দেখা গিয়েছে বিক্ষোভকারীরা ইজরায়েল বিরোধী স্লোগান দিচ্ছেন। এখানেই শেষ নয় ম্যাকাবি তেল আবিব সমর্থকদের উপর হামলা চালানো হচ্ছে। তাদের দিকে আতশবাজি নিক্ষেপ করাও হচ্ছে। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ থামাতে হস্তক্ষেপ করতে হয় পুলিশকেও।

সেন্ট্রাল স্টেশনের কাছে ইজরায়েলের ফুটবল ক্লাবের সমর্থকদের আক্রমণ করা হয়। মূলত ডাচ যুব প্রজন্মই এই হামলার ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গিয়েছে। আমস্টারডামের মেয়র এই ঘটনা সম্পর্কে বলেছেন, 'ম্যাকাবি তেল আবিব সমর্থকদজের উপর হামলার ঘটনা ঘটেছে। পুলিশের পক্ষ থেকে ইজরায়েলের সমর্থকদের নিরাপদে হোটেলে পৌঁছে দেওয়া হয়।'

এই ঘটনায় নেদারল্যান্ডস এবং ইজরায়েল কড়া বিবৃতি দিয়েছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফোনে কথা বলেছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শুফের সঙ্গে। তিনি আক্রান্ত সমর্থকদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগও নিয়েছেন বলে ইজরায়েল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী বলেছেন, ইজরায়েলের নাগরিরদের উপর যে হামলার ঘটনা ঘটেছে তাতে তিনি আশঙ্কিত। এই ধরনের ঘটনার বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়া হবে। জানা গিয়েছে, আমস্টারডাম শহরে বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ। তা সত্বেও কয়েকজন সমর্থক স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেন। পুলিশ এই ঘটনায় ৫৭ জনকে আটক করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+