ISL: সমর্থকদের সামনে মুম্বই ম্যাচের মহড়া মোহনবাগান এসজির, অনুশীলনে ফোকাসে শুধুই ম্যাকলারেন

আইএসএল শুরু হতে হাতে গোনা কয়েকটা দিন বাকি। আগামী ১৩ সেপ্টেম্বর মুম্বই সিটি এফসির ম্যাচ দিয়েই এবারের আইএসএল অভিযান শুরু করবে সবুজ মেরুন ব্রিগেড। হোসে মলিনা কোচিংয়ে মোহনবাগান এসজির বেশিরভাগ দিনের অনুশীলন হয় ক্লোজডোর। কিন্তু সোমবার ছিল ব্যতিক্রম। সমর্থকদের সামনে মুম্বই ম্যাচের মহড়া সারলেন বাগান ফুটবলাররা।

সোমবার সমর্থকদের জন্য অনুশীলন দেখার সুযোগ করে দেওয়া হয়। মোহনবাগান এসজি দলে এবার তারকার ছড়াছড়ি। জেসন কামিংস, দিমিত্রির সঙ্গে থাকছেন , গ্রেগ স্টুয়ার্ড, টম অলড্রেড এর মত তারকারা। কিন্তু সমর্থকদের আর্কষণের কেন্দ্রবিন্দুতে একজনই জেমি ম্যাকলারেন। সোমবারের অনুশীলনেও অজি তারকাই ছিলেন আর্কষণের কেন্দ্রবিন্দুতে।

মোহনবাগান এসজির জার্সিতে কিন্তু এখনও পর্যন্ত একটি ম্যাচেও মাঠে নামতে পারেননি অস্ট্রেলিয়ান তারকা। ঘাড়ের চোটের জন্য মরশুমের শুরু থেকেই ভুগতে হচ্ছে তাঁকে। এমনকি চোট সাড়াতে মুম্বইেয়ও যেতে হয় তাঁকে। তবে বাগান শিবিরকে স্বস্তি দিয়ে আইএসএলের আগেই অনুশীলন শুরু করেছেন জেমি।
সোমবার অনুশীলনে শুরুতে দীর্ঘক্ষণ ফিজিওথেরাপিস্ট অভিনন্দন চট্টোপাধ্যায়ের অধীনে ফিজিক্যাল ট্রে‌নিং করলেন। এরপর বল পায়ে চলল হালকা অনুশীল‌ন। এরপর সতীর্থরা যখন বল পায়ে অনুশীলন শুরু করলেন তখন তাদের সঙ্গে পুরো দমে অনুশীলন করলেন জেমি।

কিন্তু প্রশ্ন উঠছে মুম্বই ম্যাচে কি খেলতে দেখা যাবে জেমি ম্যাকলারেনকে? সবুজ মেরুন সূত্রের খবর, আইএসএলের প্রথম প্রথম ম্যাচেই প্রথম একাদশে তাঁর থাকার সম্ভাবনা কম। তবে বেঞ্চে থাকতে পারেন‌ তিনি। প্রয়োজনে কোচ তাঁকে মাঠে নামাতে পারেন পরের দিকে।ম্যাকলারেনের ঘাড়ে চোট ছিল, এরজন্য তাঁকে হাসপাতালেও ভর্তি হতে হয়। তাঁর ঘাড়ে অস্বস্তি যে এখনও পুরোপুরি কাটেনি।

এদিকে ইতালির বিশ্বকাপার মারিও বালোতেলিকে সই করানোর সুযোগ পেয়েও তাঁকে দলে নিল না কেরল বাস্টার্স। বর্তমানে তুরস্কের ক্লাব আডেনা খেলেন বালোতেলি। কিন্তু এই মুহূর্তে তিনি ফ্রি ফুটবলার। আর তাই কেরলের সঙ্গে যোগাযোগ করেছিলেন বালোতেলির এজেন্ট। কিন্তু কেরল কোনও আগ্রহ দেখায়নি।

Cristiano Ronaldo: স্কটল্যান্ডের বিরুদ্ধে পিছিয়ে থেকেও দুরন্ত জয় পর্তুগালের, গোল করে নায়ক রোনাল্ডোই
এই প্রসঙ্গে জানা গিয়েছে, কেরলের আগ্রহ না দেখানোর কারণ, বালোতেলির শৃঙ্খলাভঙ্গের সমস্যা। এর আগে জাতীয় দল ও ক্লাবের হয়ে বার বার শৃঙ্খলাভঙ্গ করেছেন তিনি।ইতালিরর হয়ে ৪৬টি ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ১৪টি গোল। তার মধ্যে ২০১২ ইউরো কাপ ও ২০১৪ সালের বিশ্বকাপে গোল রয়েছে তাঁর। বয়সও বেশি নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+