ISL: দশজনের ওড়িশার কাছে আটকে গেল পাঞ্জাব, প্লে-অফের পথ কঠিন হল দুই দলের কাছেই
সোমবার আইএসএলে ঘরের মাঠে ওড়িশা এফসির মুখোমুখি হয়েছিল পাঞ্জাব এফসি। ১০ জনে খেলেও পাঞ্জাব এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল ওড়িশা।
ঘরের মাঠে ৪-২-৩-১ ছকে খেলতে শুরু করে ওড়িশা এফসি। অন্যদিকে পাঞ্জাবও একই ছকে খেলতে শুরু করে। প্লে অফে স্থান নিশ্চিত করার জন্য এই ম্যাচ থেকে দুই দলই তিন পয়েন্ট তুলতে মরিয়া ছিল। ফলে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক ছন্দে খেলতে শুরু করে দুই। কিন্তু কোনও গোলের দরজা খুলতে পারছিল না। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই বিশাল ধাক্কা খেল ওড়িশা।

৪৪ মিনিটে লাল কার্ড দেখলেন ওড়িশা এফসির রাহুল কেপি। পাঞ্জাবের ফুটবলার মিজলজাকে ইচ্ছাকৃতভাবে আঘাত করেন রাহুল। রেফারি খুব কাছেই ছিলেন। তিনি সরাসরি রাহুলকে লাল কার্ড দেখান। ১০ জনে হয়ে যায় ওড়িশা । প্রথমার্ধ শেষ হওয়ার আগেই গোল পেয়ে গেল পাঞ্জাব। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে রিকির পাস থেকে গোল করেন পাঞ্জাবের গ্রীক স্ট্রাইকার পেত্রোস। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে পাঞ্জাব।
দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য খেলায় ফেরে ওড়িশা। লোবেরা শুরুতেই আক্রমণের ধার বৃদ্ধি করতে রানাওয়াডেকে তুলে নিয়ে রহিম আলিকে নামান। ৫১ মিনিটে মৌরিসিও পাস থেকে গোল করলেন ইশাক। গোল শোধ করার কর ১০ জনের ওড়িশা নিজেদের রক্ষণকে শক্তিশালী করে নেয়।
এই ম্যাচ ড্র করায় ২০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে সাত নম্বরে থাকল ওড়িশা। অন্যদিকে ১৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে পাঞ্জাব। ফলে দুটি দলের কাছে প্লে অফে উঠার পথ ক্রমশ কঠিন হচ্ছে।












Click it and Unblock the Notifications