ISL: ওডিশাকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল নর্থইস্ট, পয়েন্ট তালিকাতে কত নম্বরে জন আব্রাহামের দল?

রবিবাসরীয় আইএসএলে ডাবল হেডার। প্রথম ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড মুখোমুখি হয়েছিল ওডিশা এফসি। ঘরের মাঠে গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ম্যাচে ওডিশাকে ৩-২ গোলে হারিয়ে দিল নর্থইস্ট।

গত ম্যাচে জামশেদপুরকে ৫-০ গোলে হারিয়েছিল উত্তর পূর্বের দলটি। এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্বক খেলতে শুরু করে নর্থইস্ট। ম্যাচের ১২ মিনিটের আলেদ্দিনে নর্থইস্টের হয়ে প্রথম গোলের খাতা খোলেন। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই দ্বিতীয় গোলের সন্ধান পায় ডুরান্ড কাপ চ্যাম্পিয়নরা। ৪০ মিনিটে দ্বিতীয় গোল করেন সেই আলেদ্দিনেই। ফলে প্রথমার্ধ শেষে ২ গোলে এগিয়ে থাকে নর্থইস্ট।

দ্বিতীয়ার্ধের শুরুতেই রোহিত কুমারকে তুলে নিয়ে হুগো বুমোসকে নামান ওডিশা কোচ সার্জিও লোবেরা। এরপর জেরিকে তুলে গামাকে নামালেন। জোড়া পরিবর্তন করেই ম্যাচে ফিরল ওডিশা। ৬০ মিনিটে গামার পাস থেকে গোল করলেন হুগো বুমোস।

কিন্ত ৭১ মিনিটে ফের গোল হজন করল ওডিশা। এবার গোল করে দলকে চাপমুক্ত করলেন ফার্নান্ডেজ। ৮৩ মিনিটে ব্যবধান কমালেন দিয়েগো মরিসিও। কিন্তু এরপর আর গোল করতে পারল না ওডিশা। রক্ষণকে অটুট রেখেই তিন পয়েন্ট নিশ্চিত করল নর্থইস্ট।

আইএসএলের ইতিহাসে প্রথমবার এত বড় ব্যবধানে জয় পায় নর্থইস্ট। ইস্পাত নগরীর দলকে পাঁচ গোলের মালা পড়ায় উত্তর-পূর্বের দলটি। ওডিশার বিরুদ্ধে জিতে সাত ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে নর্থইস্ট। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে ওডিশা।

মরশুমের শুরু থেকেই নর্থ ইস্ট এবারে চমক দিয়ে যাচ্ছে। বোঝাই যাচ্ছে এই মরশুমে নর্থইস্ট আগের মত আর শেষদিকে লিগ শেষ করবে ‌না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+