Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ISL: জোড়া গোল আলাদিনের, মুম্বই সিটিকে হারিয়ে পয়েন্ট তালিকায় উন্নতি নর্থইস্টের

সোমবার আইএসএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বই সিটি এফসি এবং নর্থইস্ট ইউনাইটেড। এই ম্যাচে মুম্বই সিটিকে ৩-০ গোলে হারিয়ে দিল নর্থইস্ট।

ঘরের মাঠে ৪-৩-৩ ছকে খেলতে শুরু করে মুম্বই সিটি। আক্রমণভাগকে শক্তিশালী করে দ্রুত গোল তুলে আনাই ছিল গতবারের চ্যাম্পিয়নদের লক্ষ্য। অন্যদিকে, ৪-২-৩-১ ছকে খেলতে শুরু করে নর্থইস্ট। মুম্বইয়ের আক্রমণ ভাগকে সামাল দিতে উত্তরপূর্বের দলটি জোর দিয়েছিল মাঝমাঠে।

ISL

ম্যাচ শুরুর ২ মিনিটের মধ্যেই এগিয়ে যায় নর্থইস্ট। পার্থিব গগুইয়ের পাস থেকে গোল করেন আলাদিন। এবারের আইএসএল সফল বিদেশিদের মধ্যে অন্যতম আলাদিন। প্রতি ম্যাচে গোল করাঅভ্যাসে পরিণত করেছেন। শুরুতেই গোল করে মুম্বইকে চাপে ফেলে দিলেন নর্থইস্টের এই ফুটবলার।

যদিও গোল খাওয়ার পর প্রথম ১৫ মিনিটে বেশ কয়েকটি সুযোগ তৈরি করে মুম্বই সিটি। কিন্তু বিপিন-ছাংতেরা সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না। ২৫ মিনিটে বিক্রম প্রতাপ সিং সহজতর সুযোগটি নষ্ট না করলে ম্যাচে সমতায় ফিরতে পারত মুম্বই। ৩৫ মিনিটে বক্সের মধ্যে প্রতিপক্ষ ডিফেন্ডারের হাতে বল লাগার দাবিতে পেনাল্টির আবেদন করে মুম্বই। কিন্তু রেফারি খুব কাছেই ছিলেন কিন্তু সেই আবেদন খারিজ করে দেন।

এরকপর প্রথমার্ধে দুই দলই বেশ কিছু সুযোগ পেয়েছিল। কিন্তু তা থেকে গোল হয়নি। ফলে ১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে সাজঘরে ফেরে নর্থইস্ট। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল সংখ্যা বৃদ্ধি করতে তৎপর হয় নর্থইস্ট। অন্যদিকে মুম্বই কোচ ম্যাচে সমতা ফেরাতে বেশ কিছু পরিবর্তন করেন। তবে ৮৩ মিনিটে লুইস নিকসনের পাস থেকে দ্বিতীয় গোলটি করলেন সেই আলাদিন। এবার সেরা স্ট্রাইকার হওয়ার দৌড়ে প্রবলভাবেই আছেন আলাদিন।

এই গোলের রেশ কাটতে না কাটতেই তৃতীয় গোল তুলে নিল নর্থইস্ট। এবার লুইস নিকসন নিজেই গোল করলেন। ৩-০ গোলে জয় পেয়েই মাঠ ছাড়ল নর্থইস্ট। এই খেলায় জিতে ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে এল ডুরান্ড চ্যাম্পিয়নরা। ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে সাত নম্বরে থাকল মুম্বই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+