ISL: আলাদিনের গোলের ধারা অব্যাহত, এগিয়ে থেকেও ওডিশার সঙ্গে পয়েন্ট ভাগ করে নিল নর্থইস্ট
সোমবার সপ্তাহের শুরুর দিনেই আইএসএলের ম্যাচে মুখোমুখি হয়েছে ওডিশা এফসি এবং নর্থইস্ট। ঘরের মাঠে দুই পিছিয়ে গিয়েও খেলায় ফিরল ওডিশা। কিন্তু ৯০ মিনিট শেষে তিন নয় ১ পয়েন্টই প্রাপ্তি হল ওডিশার। খেলার ফল ২-২।
ঘরের মাঠে ৪-২-৩-১ ছকে দল নামিয়েছিলেন সার্জিও লোবেরা। অন্যদিকে নর্থইস্টও খেলতে শুরু করে ৪-২-৩-১ ছকে। দুটি দলের রণকৌশল থেকে স্পষ্ট যে মাঝমাঠের দখলের লক্ষ্য নিয়েই খেলতে নামে দুই দল। প্রথমার্ধে দুই দলই একাধিক সুযোগ পেলেও তা থেকে গোল করতে পারল না। ফলে প্রথম ৪৫ মিনিটের খেলা শেষ হল ০-০ ভাবেই।

কিন্তু দ্বিতীয়ার্ধে হল চার দল। দুই বার লিড নিয়েও তা ধরে রাখতে পারল না নর্থইস্ট। প্রথমে ৬৭ মিনিটে আলাদিন গোল করলেন নর্থইস্টের হয়ে। বক্সের মধ্যে সামতে পাস থেকে গোল করতে কোনও ভুল করলেন না মরোক্কার স্ট্রাইকার। আইএসএলে নিজের ১৭তম গোলটি করলেন আলাদিন। ৭৮ মিনিটে ওডিশাকে সমতা ফেরাল থোইবা সিংয়ের গোল।
তবে গোল হজম করার পরও অবশ্য আক্রমণের ধারা থেকে পিছিয়ে আসেনি উত্তর পূর্বের দলটি। ৮৩ মিনিটে ফের করলেন সেই আলাদিন। নেস্টরের ফ্রি কিক থেকে গোল করে নর্থইস্টকে এগিয়ে দিলেন আলাদিন। এরপর তিন পয়েন্টের লক্ষ্যে কিছুটা রক্ষণের খোলসে ঢুকে যায় ডুরান্ড কাপ চ্যাম্পিয়নরা। কিন্তু তাতেও জয় এল না। ৯৩ মিনিটে ওডিশাকে সমতায় ফেরালেন ইসাক। ফলে ২-২ গোলে খেলা শেষ হল।
এই ম্যাচের পর ১৯ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে থাকল নর্থইস্ট। ১৮ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে সাত নম্বরে থাকল নর্থইস্ট। ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে সবার উপরে মোহনবাগান এসজি। গোয়ার বিরুদ্ধে জয়ের ফলে ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে ২ নম্বরে এখন জামশেদপুর।












Click it and Unblock the Notifications