ISL: ম্যাচে জোড়া লাল কার্ড, নয় জনে খেলেও পাঞ্জাবের বিরুদ্ধে জয় হাসিল কেরল ব্লাস্টার্সের

রবিবাসরীয় আইএসএলে কেরল ব্লাস্টার্স মুখোমুখি হয়েছিল পাঞ্জাব এফসি। এই ম্যাচে ১-০ গোলে জয় পেল কেরল। ম্যাচ জুড়ে ঘটনার ঘনঘটা। জোড়া লাল কার্ড দেখে কেরল ম্যাচের অনেকটা সময় ৯ জনে খেলল। কিন্তু ম্যাচ শেষে তিন পয়েন্টই প্রাপ্তি হল কেরলের।

ঘরের মাঠে পাঞ্জাব ৩-৪-৩ ছকে খেলতে শুরু করে। আক্রমণভাগকে শক্তিশালী করে গোল তোলাই ছিল পাঞ্জাব এফসি দলের লক্ষ্য। অন্যদিকে কেরল খেলতে শুরু করে ৪-২-৩-১ ছকে। মূলত মাঝমাঠের দখল নেওয়ার জন্যই এই রণকৌশল নেয় কেরল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণের চাপ বৃদ্ধি করতে থাকে কেরল। কিন্তু রক্ষণকে শক্তিশালী রাখে পাঞ্জাব এফসি। ২৪ মিনিটে সুযোগ পেয়েছিলেন কেরলের নোয়া। কিন্তু তাঁর শট গোলে রাখতে পারেননি। ২৭ মিনিটেই নোয়াই লুনাকে বল সাজিয়ে দিয়েছিলেন কিন্তু পাঞ্জাব গোলরক্ষক সাবির কর্ণারের বিনিময়ে দলের পতন রোধ করেন। কেরলের আক্রমণকে নেতৃত্ব দিতে থাকেন নোয়া। তাঁকে আটকাতে বেশ চাপে পড়তে হল পাঞ্জাব এফসিকে।

৪২ মিনিটে বক্সের মধ্যে নোয়াকে ফাউল করলে পেনাল্টি পায় কেরল। এখান থেকে গোল করতে ভুল করেননি নোয়া। ফলে ১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে সাজঘরে ফেরে কেরল। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চড়া মেজাজে খেলা হতে থাকে। ৪৮ মিনিটে কেরলের দানিশ হলুদ কার্ড দেখেন। ৫৭ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখলেন কেরলের দ্রিনসিস। ফলে ১০ জনে হয়ে যায় কেরল।

১০ জনে হয়ে যাওয়ার পরই রক্ষণাত্বক খেলার সিদ্ধান্ত নেয় কেরল। নোয়াকে তুলে নেন কোছ. ৭৪ মিনিটে ধোলিং কড়া ট্যাকেল করে লাল কার্ড দেখলেন। জোড়া লাল কার্ড হওয়ায় ৯ জনে হয়ে যায় কেরল। ৯ জনের কেরলের বিরুদ্ধে চাপ বাড়াতে থাকে পাঞ্জাব। কিন্তু বার বার কেরলের পতন রোধ করলেন গোলরক্ষক সচিন সুরেশ। এরফলে গোল করতে পারেনি পাঞ্জাব। ১ গোলে জিতেই মাঠ ছাড়ল কেরল।

এই ম্যাচ জিতে ১৫ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে থাকল কেরল। ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে পাঞ্জাব এফসি।, পর পর চার ম্যাচ হারল পাঞ্জাব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+