Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ISL: বেঙ্গালুরু এফসিকে হারিয়ে প্লে-অফে স্থান নিশ্চিত করল মুম্বই সিটি, নক-আউটে জায়গা পেল কোন দলগুলি?

বেঙ্গালুরু এফসিকে ২-০ গোলে হারিয়ে প্লে অফে স্থান নিশ্চিত করল মুম্বই সিটি। প্লে অফে স্থান পাকা করতে হলে ১ পয়েন্ট প্রয়োজন ছিল মুম্বই দলের। তবে জয় দিয়েই লিগ শেষ করল মুম্বই।

মঙ্গলবার আইএসএলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে নেমেছিল মুম্বই সিটি এফসি এবং বেঙ্গালুরু এফসি। দুই দলই ৪-৩-৩ ছকে খেলতে শুরু করে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক ছন্দে খেলতে শুরু করে মুম্বই সিটি এফসি। গতবারের চ্যাম্পিয়ন দলের এই মরশুমে ধারাাবাহিকতার অভাবটি ছিল স্পষ্ট। গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মুম্বই সিটিকে। ৮ মিনিটেই নিকোসের পাস থেকে গোল করেন ছাংতে।

Mumbai City FC

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই আরও একটি গোল পায় মুম্বই সিটি। এবার নিকোস নিজেই গোল করলেন। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে মুম্বই ইন্ডিয়ান্স।শুরু থেকেই আক্রমণাত্বক ছন্দে খেলতে শুরু করে মুম্বই সিটি এফসি। কিন্ত গোল পেতে ব্যর্থ হয় মুম্বই দল। অন্যদিকে রক্ষণকে মজবুজ করে মুম্বই দলের যাবতীয় আক্রমণ রুখে দেয় বেঙ্গালুরু। শেষ পর্যন্ত ২- ০ গোলেই জেতেই মুম্বই।

ছয় ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে থেকেই প্লে অফে প্রবেশ করল মুম্বই সিটি। অন্যদিকে ২৪ ম্য়াচে ৩৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে থেকে এবার লিগ অভিযান শেষ করল বেঙ্গালুরু এফসি। মুম্বই হারলে সুযোগ ছিল ওডিশার। ২৪ ম্যাচে ৩৩ পয়েন্টে থাকলেও গোল পার্থক্যে এগিয়ে ৬ নম্বরে আছে ওডিশা। কিন্তু মুম্বইয়ের জয়ে তারা সাত নম্বরে নেমে গেল।

Take a Poll

আইএসএলের গ্রুপ পর্বের ম্যাচ বুধবার সমাপ্ত হবে। তবে মঙ্গলবারই প্লে-অফের ছয় দল ফাইনাল হয়ে গেল। এবার প্লে অফে জায়গা করে নিল মোহনবাগান এসজি, এফসি গোয়া, নর্থইস্ট ইউনাইটেড, বেঙ্গালুরু এফসি, জামশেদপুর এফসি, মুম্বই সিটি এফসি। এর মধ্যে মোহনবাগান এসজি, এফসি গোয়া সরাসরি সেমিফাইনাল খেলবে। নক আউট ১ হতে পারে বেঙ্গালুরু এফসি বনাম জামশেদপুর এফসির মধ্যে। নক আউট ২ হতে পারে মুম্বই সিটি এফসি বনাম নর্থইস্টের মধ্যে। আগামী ২৯ ও ৩০ মার্চ নক আউটের ম্যাচ হতে পারে। এপ্রিলের প্রথম সপ্তাহে সেমিফাইনাল হতে পারে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+