ISL: ঘরের মাঠে জয় অধরাই, মুম্বই সিটি এফসির বিরুদ্ধেও ১০ জনে খেলে হার মহমেডানের

হারের ধারা অব্যাহত মহমেডানের। রবিবার কিশোরভারতী স্টেডিয়ামে মুম্বই সিটির কাছে ০-১ গোলে হেরে গেল সাদা কালো ব্রিগেড ।

হারতে হারতে লিগের তলানিতে মহমেডান। রবিবার কঠিন প্রতিপক্ষ মুম্বইয়ের বিরুদ্ধে ঘুড়ে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে নেমেছিল আন্দ্র চেরনিশভের দল। কিন্তু এই ম্যাচেও জয় অধরাই থাকল মহমেডানের।

৩৫ মিনিটে লাল কার্ড দেখে বেরিয়ে যান ইরশাদ। ফলে লড়াই কঠিন হয়ে যায় সাদা কালো ব্রিগেডের। এগারো বনাম এগারো লড়াই তাও সমানে সমানে চলছিল। কিন্তু ইরশাদ বেরিয়ে যাওয়ার পর দুর্বল হয়ে গেল মহমেডান। প্রথমার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করেছিল মুম্বই । কিন্তু মহমেডানের রক্ষণ ভাগ কোনও ক্রমে আটকে রাখে মুম্বইকে। ফলে প্রথম ৪৫ মিনিটের খেলা শেষ হল গোল শূন্যভাবেই।

কিন্তু দ্বিতীয়ার্ধে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মুম্বইকে। ৪৯ মিনিটে ম্যাচের একমাত্র গোল বিক্রম প্রতাপ সিংহের। এই গোলের ক্ষেত্রেও দায়ী থাকলেন মহমেডান গোলরক্ষক। শূন্যের বল ধরতে পারেননি মহমেডানের গোলকিপার ভাস্কর। বল বিক্রম প্রতাপের কাছে এলে তিনি গোল করতে ভুল করেননি।
গোল খাওয়ার পর এমনকি ১০ জনে হয়ে যাওয়ার পরও মরিয়া প্রয়াস চালাতে থাকে মহমেডান। কিন্তু কোনওভাবেই গোল মুখ খুলতে পারলেন না। ফলে ১ গোলে হেরেই মাঠ ছারল মহমেডান।

পয়েন্ট তালিকায় সবার নীচেই থাকল সাদা-কালো ব্রিগেড। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ৫। ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে সাত নম্বরে থাকল মুম্বই সিটি এফসি। চ্যাম্পিয়নরা এবার খুব একটা ভালো খেলতে পারছে না। এই জয় তাদের আত্মবিশ্বাস দেবে।

প্রথমবার আইএসএল এর মঞ্চে খেলতে নেমেছে অভিজ্ঞতার অভাবটা প্রতি ম্যাচই চোখে পড়ছে এমনিতে মহমেডান দল অত্যন্ত দুর্বল। তার ওপর জোটে সমস্যা রয়েছে এই দলের। এই পরিস্থিতিতে ক্রমশ মলিন হয়ে যাচ্ছে সাদা কালো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+