ISL: জয় দিয়েই লিগ সমাপ্তি করল মোহনবাগান এসজি, যুবভারতীতে উৎসবে মাতোয়ারা সবুজ মেরুন ব্রিগেড
আইএসএলের লিগ শিল্ড জয় আগেই হয়ে গিয়েছিল। লিগের শেষটাও মধুরভাবেই করল মোহনবাগান এসজি্। ঘরের মাঠে এফসি গোয়াকে ২-০ গোলে হারিয়ে আইএসএলে লিগ অভিযান শেষ করল মোহনবাগান এসজি।
গোয়ার বিরুদ্ধে মোহনবাগান এসজি মাঠে নামার আগে যুবভারতীতে দেখা গেল উৎসবের মেজাজ। এক সপ্তাহ পরই দোল, কিন্তু সবুজ মেরুন শিবিরে বসন্ত উৎসবের আমেজ। ফুটবলারদের জন্য বিশেষ বার্তাবহ টিফো। যে টিফোর অভিনবত্বও একেবারে দশর্নীয়। গোটা যুবভারতী যেন সেজে উঠেছিল চ্যাম্পিয়ন দলের রঙে। প্রিয় দলের লিগ শিল্ড জয়ের সাক্ষী থাকতে যুবভারতীতে বাগান সমর্থকদের ঢল নেমে ছিল।

কোনও টিফোতে স্মরণ করা হয়েছে ক্লাবকে দেশের সেরা লিগ এনে দেওয়া সব অধিনায়ককে। কোনওটাতে ধন্যবাদ দেওয়া হয়েছে দলের রক্ষণভাগকে। শনিবার ছিল নারী দিবস। ফলে মহিলা সমর্থকদের আগমনও ছিল লক্ষ্যনীয়।
গোয়ার বিরুদ্ধে ম্যাচে শুভাশিস, ম্যাকলারেনরা দলে ছিলেন না ফলে ৪-১-৪-১ ছকে দল সাজিয়েছিলেন কোচ হোসে মোলিনা। আপুইয়াকে রক্ষণ এবং মাঝমাঠের মধ্যে ব্লকার হিসাবে ব্যবহার করেন। অন্যদিকে গোয়া খেলতে শুরু করে ৪-২-৩-১ ছকে। খেলার শুরু থেকেই আক্রমণের ছন্দেই খেলতে শুরু করে মোহনবাগান দল। কিন্তু গোল আসছিল না।
তবে প্রথমার্ধের শেষ দিকে গোল করেছিল মোহনবাগান এসজি। মনবীর সিং দুরন্ত শটে গোল করেন মনবীর। গোল করার পর উচ্ছাসও শুরু হয়ে যায়। কিন্তু তার আগেই দিমিত্রির বল হাতে লাগে। সহকারী রেফারির সঙ্গে আলোচনা করে রেফারি রাহুল গুপ্তা গোল বাতিল করেন। প্রথম ৪৫ মিনিট শেষে খেলার ফল ছিল ০-০।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের সন্ধানে মরিয়া ছিল মোহনবাগান এসজি। সবুজ মেরুন শিবিরকে গোল উপহার দিল গোয়া। ৬২ মিনিটে আত্মঘাতী গোল করলেন বোরিস সিং। এরপর সুযোগ পেলেও তা থেকে গোলের সংখ্যা বৃদ্ধি করতে পারছিল না মোহনবাগান এসজি। ম্যাচের শেষ লগ্নে দ্বিতীয় গোল করলেন স্টুয়ার্ড। সবুজ মেরুন রঙ মশাল জ্বলে উঠল যুবভারতীতে।
২৪ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল মোহনবাগান এসজি। ২৪ ম্য়াচে ৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকল গোয়া। । ৫৬ পয়েন্ট নিয়ে আইএসএলের ইতিহাসে সর্বাধিক পয়েন্ট সংগ্রহকারী দল হল। আবার ১৫ ম্যাচ ক্লিবশিট রেখেছে মোহনবাগান এসজি। ঘরের মাঠে টানা ১১ ম্যাচে জয়। একাধিক রেকর্ড সৃষ্টি করল মোহনবাগান এসজি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications