ISL: নর্থইস্ট ম্যাচের আগে ভাবনায় রক্ষণ, আলাদিনকে আটকানো নিয়ে কী পরিকল্পনা সবুজ মেরুন কোচের?
রবিবার নর্থইস্টের বিরুদ্ধে ফিরতি লিগের ম্যাচে খেলতে নামছে মোহনবাগান এসজি। লিগে শীর্ষস্থান ধরে রাখাই লক্ষ্য সবুজ মেরুন ব্রিগেডের। কিন্তু ঘরের মাঠে নর্থইস্ট কঠিন প্রতিপক্ষ। ফলে রবিবার হোসে মোলিনার দলের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা।
৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগের ১ নম্বর স্থানে আছে মোহনবাগান এসজি। কিন্তু একই পয়েন্টে রয়েছে বেঙ্গালুরু এফসিও। ফলে পয়েন্ট খোয়ালেই শীর্ষস্থান হারাতে হবে সবুজ মেরুন ব্রিগেড। কিন্তু পয়েন্ট টেবল অতিরিক্ত ভেবে নিজেদের উপর চাপ বৃদ্ধি করতে নারাজ মোলিনা ব্রিগেড। বরং নিজেদের স্বাভাবিক খেলাটা খেলে প্রতিপক্ষের মাঠ থেকে তিন পয়েন্ট তুলে নেওয়াই লক্ষ্য মোহনবাগান এসজির।

নির্ভরযোগ্য দুই ফুটবলার না থাকলেও রক্ষণ ভাগ নিয়ে খুব বেশি চিন্তিত নন মোলিনা। তাঁর সাফ জবাবে, "আমাদের দলের সব খেলোয়াড়ই গুরুত্বপূর্ণ। আলবার্তো ও শুভাশিস এই ম্যাচে খেলতে পারবে না। কিন্তু আমাকে এটা নিয়ে খুব বেশি ভাবতে হচ্ছে না কারণ তাদের বিকল্প ফুটবলার আমাদের স্কোয়াডে আছেন। আমি নিশ্চিত, যারা সুযোগ পাবে তারাও ভাল খেলবে ও দলকে জিততে সাহায্য করবে"।
শেষ ম্যাচে পরিবর্ত হিসেবে নেমেছিলেন বাগানের মাঝমাঠের কাণ্ডারী গ্রেগ স্টুয়ার্ট। এই ম্যাচে অবশ্য তাঁকে শুরু থেকে ব্যবহার করা হতে পারে। স্টুয়ার্ট প্রথম একাদশে দলে রিজার্ভ বেঞ্চে ফিরে যেতে হবে দিমিত্রিকে। তবে বাগানের প্রথম একাদশের মতোই রিজার্ভ বেঞ্চও অত্যান্ত শক্তিশালী।
প্রতিপক্ষ ধল আপাতত লিগের পাঁচ নম্বরে আছে। কিন্তু তাদের আক্রমণ ভাগ অত্যন্ত শক্তিশালী।
আলাদিন প্রতিটি দলের বিরুদ্ধে গোল করেছন. ফলে তাঁকে নিয়ে সতর্ক থাকতে হবে মোহনবাগান এসজিতে। প্রতিপক্ষ দলের স্ট্রাইকার প্রসঙ্গে মোলিনা বলছেন, , "আলাদিন খুব ভালো ফুটবলার। তঁাকে আটকানোর জন্য কোনও বিশেষ পরিকল্পনা নেই। দু-একজনের জন্য আলাদা পরিকল্পনা করি না। পুরো দলকে নিয়ে পরিকল্পনা আছে আমার।












Click it and Unblock the Notifications