ISL: আইএসএলের সূচি ঘোষণা, তিন প্রধান মাঠে নামছে কবে? জানুন ডার্বি ম্যাচগুলির দিন

সূচি ঘোষণা হয়ে গেল আইএসএলের। আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইএসএল। রবিবার সন্ধ্যায় এফএসডিএলের পক্ষ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত আইএসএলের সূচি ঘোষণা করা হল। আগামী ১৩ সেপ্টেম্বর যুবভারতীতে লিগ-শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান এসজি খেলতে নামবে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে। গতবারের লিগ-শিল্ড জয়ী দল মোহনবাগান ফের শিরোপা বজায় রাখার লড়াইয়ে নামবে। উদ্বোধনী ম্যাচ পেল যুবভারতী।

২০২৪-২৫ মরশুমে এবার খেলবে কলকাতার তিন প্রধানই। কলকাতার তিন বড় দল এই প্রমমবার একসঙ্গে আইএসএল খেলবে। এরআগে ইস্টবেঙ্গল ও মোহনবাগান এসজি খেলত। এবার তাদের সঙ্গে যুক্ত হয়েছে মহমেডান‌ও। মহমেডানের প্রথম খেলা ১৬ সেপ্টেম্বর, তাদের ম্যাচ হবে কিশোরভারতীতে। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ নর্থ ইস্ট। অন্যদিকে ইস্টবেঙ্গল ১৪ সেপ্টেম্বর বেঙ্গালুরুর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে তাদের যাত্রা শুরু করবে।

ISL

এবার কলকাতায় দুটি নয় একাধিক বড় ম্যাচ রয়েছে।৫ অক্টোবর মিনি ডার্বি। মলিনার দলের সঙ্গে মহামেডানের ম্যাচ। বড় ম্যাচেই সাদা-কালো ব্রিগেডের মুখোমুখি হবে মোহনবাগান এসজি। ৯ নভেম্বর হবে ইস্টবেঙ্গল ও মহামেডানের মিনি ডার্বি। আগামী ১৯শে অক্টোবর ডার্বি ম্যাচ হবে। ম্যাচগুলি ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা ৭.৩০ মিনিট থেকে শুরু হবে।

এবার মোট ৬টি ডার্বি খেলা হবে। কারণ তিন প্রধানই এবারের আইএসএল-এ অংশ নিচ্ছে। মরশুমের প্রথম ২টি কলকাতা ডার্বি অক্টোবরে অনুষ্ঠিত হবে। তবে এখনও পুরো সূচি প্রকাশ করা হয়নি এফএসডিএল-এর পক্ষ থেকে। ধোঁয়াশা রয়েছে হায়দরাবাদ এফসি-র খেলা নিয়েও। সূচিতে হায়দরাবাদ এফসিকে রাখা হলেও তাদের খেলা নিয়ে অনিশ্চয়তা আছে। ক্লাব লাইসেন্সিংয়ের শর্ত পূরণ করতে পারলে তবে তারা খেলবে।
শনি ও রবিবার থাকছে ডাবল হেডার। অর্থ্যাত দুটি করে ম্যাচ হবে এই দিনগুলিতে। বিকেল ৫টা থেকে এবং সন্ধ্যা ৭.৩০ মিনিট থেকে।

আগামী বছরের ৪ মে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। তবে ২০২৫ সা‌লের ম্যাচ গুলির সূচি এখনও প্রকাশ করা হয়নি।।
গতবছর লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয় মোহনবাগান এসজি। আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই সিটি এফসি। এবারও শক্তিশালী দল গড়েছে মোহনবাগান এসজি। সবুজ মেরুনে যোগ দিয়েছেন জেমি ম্যাকলারেনের মতো বিশ্বকাপের। তেমনই ইস্টবেঙ্গলও এবার শক্তিশালী দল গঠন করেছে। ‌লাল হলুদ সই করিয়ে গত আইএসএলের সর্বোচ্চ গোলদাতা দিমিত্রিয়স ডিয়ামানটাকোসকে। যোগ দিয়েছেন ফরাসি প্লেমেকার মাদি তালালও।

দুই প্রধানকে আইএসএলের সঙ্গে এএফসির ম্যাচও খেলতে হবে। এবার কিন্তুই তিন প্রধানের খেলা বাড়তি আর্কষণ কলকাতার ফুটবল প্রেমীদের কাছে, লেটস ফুটবল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+