ISL: একাধিক সুযোগ নষ্ট মোহনবাগান এসজি-বেঙ্গালুরুর, মেগা ফাইনালের প্রথমার্ধ গোলশূন্য
আইএসএলের মেগা ফাইনালে মুখোমুখি হয়েছে মোহনবাগান এসজি এবং বেঙ্গালুরু এফসি। প্রথমার্ধের খেলা শেষে কোনও দলই গোল করতে পারল না, ফলে গোলশূন্যভাবেই শেষ হল প্রথম ৪৫ মিনিচের খেলা।
মোহনবাগান এসজি খেলতে শুরু করে ৪-২-৩-১ ছকে। সামনে শুধুমাত্র জেমি ম্যাকলারেনকে রাখেন কোচ হোসে মোলিনা। এই ম্যাচে শুরু থেকেই খেলতে শুরু করেন মনবীর সিং। অন্যদিকে বেঙ্গালুরু খেলতে শুরু করে ৪-৩-৩ ছকে। ঘরের মাঠে মোহনবাগান এসজি আক্রমণ করলেও পাল্টা আক্রমণ করতে থাকে বেঙ্গালুরু এফসিও।

৫ মিনিটে কামিসং-মনবীরের যুগলবন্দি দেখা গেল। বাগানের প্রথম পজেটিভ আক্রমণ। ৮ মিনিটে গোলের সহজ তৈরি করেছিল সবুজ মেরুন। ম্যাকলারেনের শট কোনওক্রমে রক্ষা করেন গুরপ্রীত। সেই বল আপুইয়ার কাছে গেলে গোল করতে পারেননি সবুজ মেরুনের মিডিও। ১২ মিনিটে প্রথম ফ্রি কিক পেল মোহনবাগান এসজি। কিন্তু কামিংসের ভাসানো বল থেকে কেউ হেড করলেন না।
এরপর বক্সের মধ্যে অনিরুদ্ধ থাপার জোরালো শট রাহুল ভেকে কোনও ক্রমে দলকে বিপদের হাত থেকে রক্ষা করলেন। না গোল হয়েই যেতে পারত।
১৭ মিনিটে মনবীরের পাস থেকে সহজ সুযোগ নষ্ট করলেন ম্যাকলারেন। ১৯ মিনিটে সুনীলের হেড গোললাইন থেকে রক্ষা করলেন শুভাশিস বোস। না হলে ১ গোলে লিড নিয়েই নিতে পারত বেঙ্গালুরু এফসি। এরপরই আক্রমণের চাপ বৃদ্ধি করতে থাকে বেঙ্গালুরু।পর পর আক্রমণ করতে থাকে মোহনবাগান এসজি বক্সে। নামগ্যাল ভুটিয়ার একটা জোরালো শট কোনও ক্রমে রক্ষা করেন বিশাল।
এরপর পাল্টা আক্রমণ করে সবুজ মেরুন। ২৮ মিনিটে মনবীর থাপার য়ুগলবন্দি দেখা গেল। বক্সের মধ্য়ে সুযোগ পেয়ে তা কাজে লাগাতে পারলেন না থাপা। তবে মোহনবাগান এসজির মিস পাস করতে থাকল। যা ছন্দ কিছুটা হলেও নষ্ট করল। এরপর খেলার গতি কিছুটা স্লথ হয়ে গেল। দুই দলই মাঝমাঠকে জমাট করার চেষ্টা করে। তবে খেলাতে আধিপত্য ছিল বেঙ্গালুরু এফসির।
মোহনবাগান এসজির প্রথম একাদশ- বিশাল কাইথ, টম অলড্রেড, অনিরুদ্ধ থাপা, মনবীর সিং, শুভাশিস বোস, লিস্টন কোলাসো, আলবার্তো রদ্রিগেজ, জেমি ম্যাকলারেন, জেসন কামিংস, আশিস রাই, আপুইয়া।
বেঙ্গালুরু এফসির প্রথম একাদশ- গুরপ্রীত সিং, রাহুল ভেকে, চিঙ্গলসানা সিং, সুরেশ সিং, আলবার্তো নুগুয়েরা, সুনীল ছেত্রী, এডগার মেন্ডেজ, পেড্রো লুইস, নামগ্যাল ভুটিয়া, নাওরেম রোশন সিং।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications