Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ISL: দশজনের ওডিশার বিরুদ্ধে দুরন্ত জয় কেরলের, পয়েন্ট তালিকায় উন্নতি প্রীতমদের

আইএসএলের ম্যাচে ঘরের মাঠে কেরল ব্লাস্টার্স হারিয়ে দিল ওডিশা এফসিকে। টান টান উত্তেজনার ম্যাচ হল। ৯০ মিনিট শেষে ৩-২ ফলে জিতল কেরল। সেইসঙ্গে প্লে-অফে উঠার আশা জিইয়ে রাখল দক্ষিণী দলটি।

সুপার সিক্সের লড়াইয়ে টিকে থাকার জন্য কেরলের কাছে এই ম্যাচে জয় পাওয়া অত্যন্ত প্রয়োজন ছিল। কেরল সমর্থকরাও দলের পারফরম্যান্সে হতাশ হয়ে পড়ছিলেন। ম্যাচের আগে সমর্থদের একাংশ টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে প্রতিবাদের সিদ্ধান্ত নেয়। কিন্তু কঠিন ম্যাচে জয় পেয়ে কিছুটা অক্সিজেন পেল কেরল। এই ম্যাচে ৪-২-৩-১ ছকে দল সাজান কেরল কোচ। অন্যদিকে পরিচিত ৪-৪-২ ছকে দল নামান ওডিশা কোচ সার্জিও লোবেরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে ওডিশা এফসি। ম্যাচের ৪ মিনিটের মধ্যেই এগিয়ে যায় ওডিশা। কেরল ডিফেন্ডার প্রীতম কোটালের ভুলের সুযোগ নিয়ে গোল করেন জেরি। গোল পাওয়ার পর আক্রমণের ধার আরও বৃদ্ধি পায় ওডিশার। তবে খেলায় ফেরে কেরলও। ৩৬ মিনিটে কাওয়ামে পেপরাহ শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হল। ফলে প্রথমার্ধ শেষে ১ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে ওডিশা।

তবে দ্বিতীয়ার্ধে খেলায় ফেরে কেরল। ৬০ মিনিটে ম্যাচে সমতা ফেরালেন কাওয়ামে পেপরাহ। ওডিশা ডিফেন্সকে বোকা বানিয়ে গোল করে গেলেন কাওয়ামে পেপরাহ । এরপর ৭৩ মিনিটে এগিয়ে গেল কেরল। এবার গোল করলেন জেসুস। তবে ৮০ মিনিটে ম্যাচে সমতা ফেরাল ওডিশা। গোল করলেন ডোরি। ৮৩ মিনিটে ধাক্কা খেল ওডিশা। লাল কার্ড দেখলেন ওডিশার কার্লোস ডেলগাডো।

১০ জনের ওডিশাকে পেয়ে আক্রমণের চাপ বৃদ্ধি করে কেরল। ম্যাচের সংযুক্তি সময়ের শেষ দিকে নোয়া গোল করে কেরলের তিন পয়েন্ট নিশ্চিত করেন। ১৬ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে উঠে এল কেরল। ১৬ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে সাত নম্বরে থাকল ওডিশা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+