ISL: নর্থইস্টের কাছেও হার, একরাশ লজ্জা নিয়ে আইএসএল অভিযান শেষ করল ইস্টবেঙ্গল
একরাশ লজ্জা নিয়ে আইএসএল অভিযান শেষ করল ইস্টবেঙ্গল। শনিবার নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে চলতি মরশুমের আইএসএলের শেষ ম্যাচ খেলতে নেমেছিল লাল হলুদ ব্রিগেড। কিন্তু শেষটা সম্মানরে হল না হল হতাশা। নর্থইস্ট ইউনাইটেডের কাছে চার গোলে হেরে গেল ইস্টবেঙ্গল।
প্লে-অফের সম্ভবনা আগেই শেষ হয়ে গিয়েছিল। ফলে এই ম্যাচে একাধিক বদল ঘটিয়ে দল নামায় ইস্টবেঙ্গল। দেবজিৎ মজুমদার, চাকু মাণ্ডি, হীরা মণ্ডল সহ একাধিক বঙ্গ সন্তানদের এই ম্যাচে সুযোগ দেওয়া হয়। প্রথম একাদশে বদল হলেও লাল হলুদের খেলার মান অপরিবর্তিত থাকল।

শিলংয়ে যাননি কোচ অস্কার ব্রুজো নিজেও। তরুণ ফুটবলারদের উপরেই ভরসা রেখে দল নামিয়েছিলেন বিনো জর্জ। কিন্তু ম্যাচের শুরু থেকেই আক্রমণের চাপ সৃষ্টি করে উত্তর পূর্বের দলটি। কিন্তু প্রথম ৪৫ মিনিট দুর্গ অক্ষতই রাখে লাল হলুদ। গোলকিপার দেবজিৎ মজুমদারকে বেশ কয়েকটি সেভ করেন। কিন্তু দ্বিতীয়ার্ধে নাস্তানাবুদ হতে হল লাল হলুদকে।
৫৯ মিনিটে প্রথম গোল করলেন আলবেইচে। ইস্টবেঙ্গলের ডিফেন্ডার চাকু মান্ডি স্লিপ খেয়ে পড়ে যাওয়ায় বল চলে আসে আলবেইচে কাছে। সেখাব থেকে গোল করতে ভুল করেননি নআলবেইচে। ৬৬ মিনিটে গোল করলেন আলাদিন। দুই গোল খাওয়ার পরই ভেঙে গেল লাল হলুদের রক্ষণ। আরও চাপ সৃষ্টি করতে লাগল নর্থইস্ট।
৭৯ মিনিটে ইস্টবেঙ্গলের ডিফেন্ডার তন্ময় দাস লালকার্ড দেখলেন, কারণ আলাদিন পেনাল্টি বক্সের মধ্যেই ফাউল করেছিলেন। তবে পাল্টা হাত চালিয়েছিল আলাদিনও যা রেফারি দেখলেন না, ফলে ফের একাবর রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন দেখা দিল। পেলাল্টি থেকে গোল করে নর্থইস্টকে ৭৯ মিনিটে ৩-০ এগিয়ে দিলেন আলাদিন। ৮৬ মিনিটে লাল হলুদের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিলেন ডিফেন্ডার বেমামার। ৪ গোলে হেরেই অভিযান শেষ করল লাল হলুদ।
ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত থামল ২৪ ম্যাচে ২৮ পয়েন্টে, ফলে সুপার সিক্সের যোগ্যতা অর্জন দূরের কথা ৯ নম্বরে লিগ শেষ করল লাল হলুদ। ২৪ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকল নর্থইস্ট।।












Click it and Unblock the Notifications